জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

জিয়াকে গুলি করেন কর্নেল মতিউর

জিয়াকে গুলি করেন কর্নেল মতিউর
ছবি: সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি করেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে জানিয়েছেন জিয়া হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার মেজর (অব.) মোজাফফর হোসেন। তার দাবি, জিয়া হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে হঠাৎ চট্টগ্রামে গিয়েছিলেন।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ধানমন্ডি তদন্ত সংস্থার কার্যালয়ে মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। দিনব্যাপী এই জিজ্ঞাসাবাদ চলে। আগামীকাল সোমবারও তাকে অবশিষ্ট জিজ্ঞাসাবাদ করা হবে।

পরে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। তার দেওয়া তথ্য অনুযায়ী, জিয়াউর রহমানকে হত্যার আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন।

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। ওই হত্যাকাণ্ডের ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডের বিষয়েও মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি যে তথ্য দিয়েছেন, সেগুলো পর্যালোচনা করা হবে। 

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৩ জুলাই ট্রাইব্যুনাল-২ এ বিষয়ে আদেশ দেন। একই সঙ্গে তাকে হেফাজতে নিয়ে দুই দিন জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দেন ট্রাইব্যুনাল।

জিয়াউর রহমান

আপনার মতামত লিখুন

জিয়াকে গুলি করেন কর্নেল মতিউর
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

জিয়াকে গুলি করেন কর্নেল মতিউর

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি করেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে জানিয়েছেন জিয়া হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার মেজর (অব.) মোজাফফর হোসেন। তার দাবি, জিয়া হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে হঠাৎ চট্টগ্রামে গিয়েছিলেন।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ধানমন্ডি তদন্ত সংস্থার কার্যালয়ে মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। দিনব্যাপী এই জিজ্ঞাসাবাদ চলে। আগামীকাল সোমবারও তাকে অবশিষ্ট জিজ্ঞাসাবাদ করা হবে।

পরে ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা সাংবাদিকদের বলেন, জিজ্ঞাসাবাদে মোজাফফর জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। তার দেওয়া তথ্য অনুযায়ী, জিয়াউর রহমানকে হত্যার আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে করে চট্টগ্রামে গিয়েছিলেন।

১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। ওই হত্যাকাণ্ডের ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, ২০২৪ সালের জুলাই হত্যাকাণ্ডের বিষয়েও মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি যে তথ্য দিয়েছেন, সেগুলো পর্যালোচনা করা হবে। 

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ২৩ জুলাই ট্রাইব্যুনাল-২ এ বিষয়ে আদেশ দেন। একই সঙ্গে তাকে হেফাজতে নিয়ে দুই দিন জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দেন ট্রাইব্যুনাল।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস