জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

ঢাকায় আইপিইউ মহাসচিব, সংসদীয় সহযোগিতা জোরদারে আলোচনা

ঢাকায় এসেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ।জনতার প্রেস

বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে আন্তর্জাতিক সংসদীয় সংগঠন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সহযোগিতা আরও জোরদার এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ।

রোববার (৩০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সফরকালে অ্যান্ডা ফিলিপ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে আইপিইউর বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া সংসদীয় কূটনীতি, আন্তঃসংসদীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফর শেষে আগামী ২ সেপ্টেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন।

আপনার মতামত লিখুন

ঢাকায় আইপিইউ মহাসচিব, সংসদীয় সহযোগিতা জোরদারে আলোচনা
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঢাকায় আইপিইউ মহাসচিব, সংসদীয় সহযোগিতা জোরদারে আলোচনা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে আন্তর্জাতিক সংসদীয় সংগঠন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সহযোগিতা আরও জোরদার এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ।

রোববার (৩০ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সফরকালে অ্যান্ডা ফিলিপ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে আইপিইউর বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া সংসদীয় কূটনীতি, আন্তঃসংসদীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

সফর শেষে আগামী ২ সেপ্টেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস