জনতার প্রেস

মূল পাতা

আন্তর্জাতিক

২৩ দেশের ২৬১ বিদেশি নাগরিকসহ নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন

চীন-নেপাল সীমান্তে কাদা ধসে নিহত ১৬, নিখোঁজ ৫৪৬

চীন-নেপাল সীমান্তে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং পোর্ট এলাকায় কাদা ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ২৩টি দেশের ২৬১ জন বিদেশি নাগরিকসহ মোট ৫৪৬ জন এখনও নিখোঁজ রয়েছেন।

রোববার (৩০ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের পররাষ্ট্র, জননিরাপত্তা, সংস্কৃতি ও পর্যটন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যৌথ অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের পর সর্বশেষ এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

বেইজিংভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীন-নেপাল সীমান্ত এলাকার এই দুর্ঘটনার পর আন্তর্জাতিক উদ্ধার তৎপরতা এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য আদান-প্রদান অব্যাহত রয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে নেপালের ১০৪ জন, ভারতের ৪৯ জন, লাটভিয়ার ৩৩ জন, যুক্তরাষ্ট্রের ১৮ জন, যুক্তরাজ্যের ১৫ জন, কানাডা ও অস্ট্রেলিয়ার ছয়জন করে নাগরিক রয়েছেন।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার চারজন, মালয়েশিয়া, জার্মানি ও রাশিয়ার তিনজন করে এবং আয়ারল্যান্ড, এস্তোনিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের দুজন করে নাগরিক নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের তালিকায় কাজাখস্তান, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, পর্তুগাল, ইউক্রেন, স্পেন ও হাঙ্গেরির একজন করে নাগরিকও রয়েছেন।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস ও কনস্যুলেটকে নিখোঁজ বিদেশি নাগরিকদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

এদিকে, প্রতিবেশী নেপালেও ভয়াবহ বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। সরকারি হিসাব ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে প্রায় ২ হাজার ৫০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

চীন-নেপাল সীমান্তের কাদা ধস ও নেপালের বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় উদ্ধার তৎপরতা জোরদারের পাশাপাশি নিখোঁজদের সন্ধানে কাজ চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার মতামত লিখুন

চীন-নেপাল সীমান্তে কাদা ধসে নিহত ১৬, নিখোঁজ ৫৪৬
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চীন-নেপাল সীমান্তে কাদা ধসে নিহত ১৬, নিখোঁজ ৫৪৬

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

চীন-নেপাল সীমান্তে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং পোর্ট এলাকায় কাদা ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ২৩টি দেশের ২৬১ জন বিদেশি নাগরিকসহ মোট ৫৪৬ জন এখনও নিখোঁজ রয়েছেন।

রোববার (৩০ আগস্ট) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চীনের পররাষ্ট্র, জননিরাপত্তা, সংস্কৃতি ও পর্যটন এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যৌথ অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের পর সর্বশেষ এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

বেইজিংভিত্তিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীন-নেপাল সীমান্ত এলাকার এই দুর্ঘটনার পর আন্তর্জাতিক উদ্ধার তৎপরতা এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য আদান-প্রদান অব্যাহত রয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে নেপালের ১০৪ জন, ভারতের ৪৯ জন, লাটভিয়ার ৩৩ জন, যুক্তরাষ্ট্রের ১৮ জন, যুক্তরাজ্যের ১৫ জন, কানাডা ও অস্ট্রেলিয়ার ছয়জন করে নাগরিক রয়েছেন।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার চারজন, মালয়েশিয়া, জার্মানি ও রাশিয়ার তিনজন করে এবং আয়ারল্যান্ড, এস্তোনিয়া, ফ্রান্স, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের দুজন করে নাগরিক নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের তালিকায় কাজাখস্তান, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, পর্তুগাল, ইউক্রেন, স্পেন ও হাঙ্গেরির একজন করে নাগরিকও রয়েছেন।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাস ও কনস্যুলেটকে নিখোঁজ বিদেশি নাগরিকদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

এদিকে, প্রতিবেশী নেপালেও ভয়াবহ বন্যা পরিস্থিতি অব্যাহত রয়েছে। সরকারি হিসাব ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে প্রায় ২ হাজার ৫০০ মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

চীন-নেপাল সীমান্তের কাদা ধস ও নেপালের বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় উদ্ধার তৎপরতা জোরদারের পাশাপাশি নিখোঁজদের সন্ধানে কাজ চলছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস