জনতার প্রেস

মূল পাতা

আন্তর্জাতিক

উত্তর কোরিয়া ইস্যুতে ঘনিষ্ঠ যোগাযোগে সম্মত যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওদক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিয়ান

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির অবসান এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইয়োনহাপ বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও চো হিয়ানের মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখার পাশাপাশি কোরীয় উপদ্বীপের চলমান সংকট সমাধানে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তবে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের কথা উল্লেখ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া জোটের স্বার্থ রক্ষায় দুই দেশের মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন মার্কো রুবিও।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিয়ান আশা প্রকাশ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উদ্যোগের মধ্য দিয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে পুনরায় আলোচনা শুরু হতে পারে।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে আগ্রহী ট্রাম্প। এমন বৈঠক হলে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর সুযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফোনালাপে উত্তর কোরিয়া ইস্যুর পাশাপাশি বাণিজ্য ও শুল্ক, বিনিয়োগ চুক্তি, দ্বিপক্ষীয় নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: আনাদোলু এজেন্সি

পররাষ্ট্রমন্ত্রী মার্কিন দক্ষিণ কোরিয়া

আপনার মতামত লিখুন

উত্তর কোরিয়া ইস্যুতে ঘনিষ্ঠ যোগাযোগে সম্মত যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

উত্তর কোরিয়া ইস্যুতে ঘনিষ্ঠ যোগাযোগে সম্মত যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির অবসান এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।

মঙ্গলবার (২৫ আগস্ট) দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইয়োনহাপ বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও চো হিয়ানের মধ্যে অনুষ্ঠিত এক ফোনালাপে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখার পাশাপাশি কোরীয় উপদ্বীপের চলমান সংকট সমাধানে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তবে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের কথা উল্লেখ করা হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া জোটের স্বার্থ রক্ষায় দুই দেশের মধ্যে নিবিড় সমন্বয় বজায় রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন মার্কো রুবিও।

অন্যদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিয়ান আশা প্রকাশ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উদ্যোগের মধ্য দিয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে পুনরায় আলোচনা শুরু হতে পারে।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে আগ্রহী ট্রাম্প। এমন বৈঠক হলে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর সুযোগ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফোনালাপে উত্তর কোরিয়া ইস্যুর পাশাপাশি বাণিজ্য ও শুল্ক, বিনিয়োগ চুক্তি, দ্বিপক্ষীয় নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: আনাদোলু এজেন্সি

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস