ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিকে অর্থনৈতিকভাবে চাপে ফেলে বিচ্ছিন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা না করা দেশ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (২৪ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বেসেন্ট বলেন, ইরানের সরকারকে টিকিয়ে রাখছে—এমন সব ধরনের অর্থনৈতিক সহায়তার পথ বন্ধ করাই ওয়াশিংটনের লক্ষ্য। এর মাধ্যমে তেহরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করে ফেলার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের।
তিনি বলেন, “আমরা সবাইকে জবাবদিহির আওতায় আনব। এটি এই সরকারের অর্থনৈতিক শ্বাসরোধ।”
এর আগে ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক ডি-ডে’ ঘোষণার কথা বলেছিলেন বেসেন্ট। তবে সোমবারের ঘোষণায় ইরান ছাড়া নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি। নতুন নিষেধাজ্ঞা ঠিক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়েও কোনো সময়সীমা জানানো হয়নি।
মার্কিন ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী, সম্প্রসারিত সেকেন্ডারি নিষেধাজ্ঞার আওতায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতকে লক্ষ্য করা হবে। এর মধ্যে রয়েছে ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল সম্পদ, প্রযুক্তি, স্বর্ণ ব্যবসা, বেসামরিক বিমান চলাচল, জাহাজ ও শিপিং খাত।
এ ছাড়া ইরানের তেল বিক্রির আয়, অস্ত্র সংগ্রহ এবং সাইবার কার্যক্রমে সহায়তার অভিযোগে ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এসব নিষেধাজ্ঞার আওতায় সংযুক্ত আরব আমিরাত, হংকং, চীন ও সিঙ্গাপুরসহ ইউরোপের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানও রয়েছে।
বেসেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের পক্ষে অর্থ পাচারে সহায়তা করা যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হবে।
মার্কিন অর্থমন্ত্রী বলেন, যারা ওয়াশিংটনের নিষেধাজ্ঞা কার্যকরের অভিযানে সহযোগিতা করবে না, তাদেরও ইরানের মতো আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হতে হবে।
তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলে তেহরানের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ কমানোর আহ্বান জানাচ্ছেন।
চীনের ব্যাংকগুলোও নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে বেসেন্ট বলেন, “কেউই মার্কিন নিষেধাজ্ঞার আওতার বাইরে নয়।”
যুক্তরাষ্ট্রের নতুন হুমকিকে গুরুত্ব না দিয়ে ইরান বলেছে, ওয়াশিংটন আবারও ‘পরাজয়ের’ মুখোমুখি হবে।
ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ বলেন, তারা দীর্ঘদিন ধরেই এ ধরনের পরিকল্পনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সরকারের কাছে পরিস্থিতি মোকাবিলায় দুই বছরের একটি পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন তিনি।
দশকের পর দশক ধরে মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরান এর আগে এসব বিধিনিষেধ এড়াতে জটিল আন্তর্জাতিক আর্থিক নেটওয়ার্ক ব্যবহার করেছে। যুদ্ধ শুরুর আগেও দেশটি প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করত, যার বড় অংশই চীনে যেত।
যুদ্ধের প্রভাবে ইরানের তেল রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। সামুদ্রিক চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে ইরান প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল তেল রপ্তানি করত। আগস্টের মাঝামাঝি সময়ে তা কমে প্রায় চার লাখ ব্যারেলে নেমে আসে।
সোমবার ওমানের উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে ‘অজ্ঞাত ক্ষেপণাস্ত্র’ আঘাত হানার ঘটনায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ঝুঁকিও নতুন করে সামনে এসেছে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
অর্থনৈতিক চাপ বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও খোলা রেখেছে ওয়াশিংটন।
সোমবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, অর্থনৈতিক চাপের দিকে কৌশলগত পরিবর্তনের অর্থ এই নয় যে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাবনা বাতিল করা হয়েছে।
তিনি বলেন, হরমুজ প্রণালী কিংবা ইরানের আশপাশের কোনো এলাকায় সামরিক হামলার সম্ভাবনা যুক্তরাষ্ট্র কোনোভাবেই বাদ দিচ্ছে না।
এদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভায়েজের মতে, অর্থনৈতিক চাপের মাধ্যমে ইরানকে সর্বোচ্চ চাপে ফেলতে চাইছে ওয়াশিংটন। তবে ইরান অতীতেও এ ধরনের চাপ মোকাবিলা করেছে এবং তেহরান মনে করে, এবারও তারা তা সহ্য করতে সক্ষম। একই সঙ্গে অর্থনৈতিক চাপের জবাবে ইরান সামরিক পদক্ষেপ নিতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
ফলে নতুন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অর্থনৈতিক চাপ, কূটনৈতিক টানাপোড়েন এবং সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: বাসস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন