জনতার প্রেস

মূল পাতা

আন্তর্জাতিক

সতর্কবার্তা অমান্য করায় হরমুজে তিন জাহাজে হামলার দাবি আইআরজিসির

হরমুজ প্রণালিতে অবৈধভাবে চলাচলকারী তিনটি তেলবাহী জাহাজ থামিয়ে দিয়েছে আইআরজিসি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালিতে অবৈধভাবে চলাচলকারী তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, কয়েক ঘণ্টা আগে তিনটি তেলবাহী জাহাজ তাদের সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালিতে ‘অনিরাপদ ও অবৈধ’ নৌপথে চলাচল অব্যাহত রাখে। এরপর জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়। খবর তাসনিম নিউজ এজেন্সির।

বিবৃতিতে আরও বলা হয়, এ অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর ‘অবৈধ হস্তক্ষেপ’ এবং জাহাজগুলোর প্রতি দেওয়া নির্দেশনা ও নিষেধাজ্ঞার জবাব দেওয়া হবে। আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও যুক্তরাষ্ট্র একাধিকবার ইরানের ভূখণ্ড লঙ্ঘন করেছে।  

এছাড়া গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) প্রথম ধারায় সব ধরনের আগ্রাসন বন্ধের বিষয়টি উল্লেখ থাকলেও যুক্তরাষ্ট্র তা মেনে চলেনি বলে অভিযোগ করেছে আইআরজিসি।

বিবৃতিতে আরও বলা হয়, ওই সমঝোতার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালিতে নিরাপদ ও বৈধ নৌপথ নির্ধারণ করে দেয়। তবে যুক্তরাষ্ট্র ওই পথ এড়িয়ে অবৈধ রুট ব্যবহার করে জাহাজ চলাচলে সহায়তা করার চেষ্টা করছে।

আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালিতে অবৈধ জাহাজ চলাচলসহ প্রতিটি লঙ্ঘনের ঘটনায় ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিয়ে আসছে।

হরমুজ প্রণালি আইআরজিসি

আপনার মতামত লিখুন

সতর্কবার্তা অমান্য করায় হরমুজে তিন জাহাজে হামলার দাবি আইআরজিসির
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ২৯ জুলাই ২০২৬

সতর্কবার্তা অমান্য করায় হরমুজে তিন জাহাজে হামলার দাবি আইআরজিসির

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালিতে অবৈধভাবে চলাচলকারী তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকালে এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, কয়েক ঘণ্টা আগে তিনটি তেলবাহী জাহাজ তাদের সতর্কবার্তা উপেক্ষা করে হরমুজ প্রণালিতে ‘অনিরাপদ ও অবৈধ’ নৌপথে চলাচল অব্যাহত রাখে। এরপর জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলোকে থামিয়ে দেওয়া হয়। খবর তাসনিম নিউজ এজেন্সির।

বিবৃতিতে আরও বলা হয়, এ অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর ‘অবৈধ হস্তক্ষেপ’ এবং জাহাজগুলোর প্রতি দেওয়া নির্দেশনা ও নিষেধাজ্ঞার জবাব দেওয়া হবে। আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালির ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও যুক্তরাষ্ট্র একাধিকবার ইরানের ভূখণ্ড লঙ্ঘন করেছে।  

এছাড়া গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) প্রথম ধারায় সব ধরনের আগ্রাসন বন্ধের বিষয়টি উল্লেখ থাকলেও যুক্তরাষ্ট্র তা মেনে চলেনি বলে অভিযোগ করেছে আইআরজিসি।

বিবৃতিতে আরও বলা হয়, ওই সমঝোতার অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালিতে নিরাপদ ও বৈধ নৌপথ নির্ধারণ করে দেয়। তবে যুক্তরাষ্ট্র ওই পথ এড়িয়ে অবৈধ রুট ব্যবহার করে জাহাজ চলাচলে সহায়তা করার চেষ্টা করছে।

আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালিতে অবৈধ জাহাজ চলাচলসহ প্রতিটি লঙ্ঘনের ঘটনায় ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দিয়ে আসছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস