লাল না সাদা পেঁয়াজ, কোনটি বেশি ভালো?
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬
বেশিরভাগ রান্নাতেই পেঁয়াজ ব্যবহারের প্রচলন আছে। এটি খাবারে সঙ্গে কাঁচাও খাওয়া যায়। কেউ কেউ রান্নায় লাল পেঁয়াজের ব্যবহার করেন, কেউ বা সাদা। যদিও লাল এবং সাদা পেঁয়াজ রঙ ছাড়া দেখতে একই রকম, তবুও, প্রত্যেকটিরই কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। লাল পেঁয়াজ এবং সাদা পেঁয়াজের উপকারিতা জানানো হয়েছে ‘হেলদি বিল্ডার্জেড’এর এক প্রতিবেদনে। বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সকলেই জানেন যে অ্যান্টিঅক্সিডেন্ট স্বাস্থ্যের জন্য ভালো, কারণ এগুলো অতিরিক্ত ফ্রি র্যাডিকেলকে নিষ্ক্রিয় করে — এই ক্ষতিকর অণুগুলো শরীরের সুস্থ কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে। তবে এর মানে এই নয় যে, সাদা পেঁয়াজে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কম। আসলে, সাদা পেঁয়াজের চেয়ে লাল পেঁয়াজে এর পরিমাণ বেশি থাকে। কোয়ারসেটিন আছে বিজ্ঞানীরা বলেন, কোয়ারসেটিন এক প্রকার ফ্ল্যাভোনয়েড যা হৃৎপিণ্ড ও রক্তসংবহনতন্ত্রের জন্য খুবই উপকারী, কারণ এটি খারাপ কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ উভয়ই কমাতে সাহায্য করে। আপেল, লাল ক্যাপসিকাম, টমেটো এবং অন্যান্য লাল রঙের খাবার থেকেও শরীরে কোয়ারসেটিন সরবরাহ হয়। সাদা পেঁয়াজেও কোয়ারসেটিন থাকে, তবে তা অল্প পরিমাণে। ক্যান্সারের বিরুদ্ধে আরও ভালো সুরক্ষা দেয় লাল পেঁয়াজে প্রচুর পরিমাণে কোয়ারসেটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যযুক্ত অন্যান্য যৌগ থাকার কারণে, এগুলি সাদা পেঁয়াজের চেয়ে ক্যান্সারের ঝুঁকি অনেক ভালোভাবে কমাতে পারে। একাধিক বৈজ্ঞানিক গবেষণা অনুসারে, লাল পেঁয়াজ যেসব ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে তার মধ্যে রয়েছে মুখ, স্বরযন্ত্র, খাদ্যনালী, পাকস্থলী, কোলোরেক্টাল এবং ডিম্বাশয়ের ক্যান্সার। রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে লাল পেঁয়াজে উপস্থিত খনিজগুলির মধ্যে একটি হলো আয়রন- যা শরীরের লোহিত রক্তকণিকার সংখ্যা ঠিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদা পেঁয়াজেও আয়রন থাকে, তবে কিছুটা কম পরিমাণে। সাদা পেঁয়াজ স্বাদ হালকা হয় কিছু সাদা জাতের পেঁয়াজে স্বাদে কিছুটা মিষ্টি থাকায় অনেকেই এটি খেতে পছন্দ করে। এই কারণে, নিয়মিতভাবে খাদ্যতালিকায় সাদা পেঁয়াজ অন্তর্ভুক্ত করা অনেক সহজ। লাল পেঁয়াজের চেয়ে এর স্বাদ হালকা হওয়ায়, কাঁচা সাদা পেঁয়াজ খেতে অসুবিধা বোধ হয় না। শরীর সহজে আরও বেশি অ্যান্টিঅক্সিডেন্ট পায় রান্না করলে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যেতে পারে। যেহেতু কাঁচা সাদা পেঁয়াজ খেতে কোনো অসুবিধা হয় না, তাই আপনি ফ্রি র্যাডিকেল-এর বিরুদ্ধে লড়াই করা সেইসব অ্যান্টিঅক্সিডেন্ট আরও বেশি পরিমাণে পাবেন। মনে রাখবেন, সাদা পেঁয়াজের খোসা ছাড়ানোর সময়, শুধু এর চারপাশের খুব পাতলা খোসাটিই ছাড়াবেন। সাদা পেঁয়াজের খোসার পাশের প্রথম কয়েকটি স্তর ফেলে দেওয়া উচিত নয়, কারণ এতে প্রচুর পরিমাণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে সাদা পেঁয়াজে উপস্থিত অন্যতম প্রধান পুষ্টি উপাদান হলো ভিটামিন সি। এটা সবাই জানে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন বিভিন্ন শ্বাসতন্ত্রের সংক্রমণের মৌসুম ঘনিয়ে আসে, তখন খাদ্যতালিকায় আরও বেশি করে সাদা পেঁয়াজ অন্তর্ভুক্ত করুন। জন্মগত ত্রুটি প্রতিরোধ করে সাদা পেঁয়াজে উপস্থিত আরেকটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান হলো ফোলেট। এক ধরনের বি ভিটামিন হিসেবে ফোলেট গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত উপকারী, কারণ এটি নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে সাহায্য করে,এর ফলে শিশুদের মস্তিষ্ক এবং মেরুদণ্ডে অস্বাভাবিকতা দেখা দেয়। একজন গর্ভবতী নারীর ঘ্রাণশক্তি প্রখর হয়। কিন্তু সাদা পেঁয়াজের হালকা স্বাদ ও গন্ধের কারণে তিনি সহজেই এটি তার খাদ্যতালিকায় যোগ করতে পারেন।
সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস
আপনার মতামত লিখুন