শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ফিরে দেখা জুলাই-২০২৪’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন:"জুলাইয়ের শিক্ষা হলো একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। এ চেতনার প্রধান স্তম্ভ হচ্ছে বৈষম্যের অবসান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জাতীয় সংহতি ও পুনর্মিলন।"তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ একটি বিজয়ী জাতি এবং দেশ কোনো ধরনের আধিপত্যবাদী শক্তির কাছে কখনো মাথা নত করবে না।
বিগত সময়ের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম স্পষ্টভাবে জানান, গুম ও খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই পদোন্নতি দেওয়া হবে না।একই সঙ্গে তিনি বহুল আলোচিত মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার রায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকরের বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।রাওয়ার চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন