জনতার প্রেস

মূল পাতা

স্বাস্থ্য ও চিকিৎসা

হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫০ জন।

হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫০ জন।
হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫০ জন |সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরো একজনের মৃত্যু হয়েছে, একই সময়ে ৪৫০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ৪৪ জন এবং বরিশালে বিভাগে ৬৪ জন রয়েছেন।

চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ২০ জন।

গত ২৪ ঘণ্টায় একজনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এ পর্যন্ত মোট ১০ হাজার ৯১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। বাসস

ডেঙ্গু

আপনার মতামত লিখুন

হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫০ জন।
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫০ জন।

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরো একজনের মৃত্যু হয়েছে, একই সময়ে ৪৫০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ১৯৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, খুলনা বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ১১ জন, রংপুর বিভাগে ৪৪ জন এবং বরিশালে বিভাগে ৬৪ জন রয়েছেন।

চলতি বছরের ২৩ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ২০ জন।

গত ২৪ ঘণ্টায় একজনসহ চলতি বছর ডেঙ্গুতে মোট ৩৯ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এ পর্যন্ত মোট ১০ হাজার ৯১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

২০২৫ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। বাসস

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস