জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সংগৃহীত

বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে তিনি এ চারা রোপণ করেন।

সোমবার সকাল ১০টায় দিকে খালের পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী।

বাটাজোর বাজারের পাশ দিয়ে বহমান খালটি স্থানীয়ভাবে  ‘বাটাজোর’ খাল নামে পরিচিত। এটি বাজারের পূর্ব দিকে সরিকল নদীর সাথে মিশে মিয়ারচর নদীতে গিয়ে পড়েছে।

এ সময় খালের এক পাশের বাসিন্দারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে গ্রামবাসীকে শুভেচ্ছা জানান।

‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান দিয়ে প্রধানমন্ত্রী গাছের চারাটি রোপণ করেন। এ সময় তার সাখে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনিও একটি গাছের চারা লাগান।কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণ করলেই কাজ শেষ হবে না। আজ আড়াই হাজার গাছের চারা লাগানো হবে। সবাইকে এসব গাছের যত্ন নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে।’

বৃক্ষরোপণ শেষে দোয়া  ও মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানস্থলে যান। সেখানে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন।

গৌরনদীর কর্মসূচি শেষ করে তারেক রহমান বরিশাল শহরের উদ্দেশে সড়কপথে রওনা হবেন। সূত্র : বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ তথ্যমন্ত্রী

আপনার মতামত লিখুন

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
0:00 0:00
1.0x
জনতার প্রেস

সোমবার, ১৩ জুলাই ২০২৬

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে তিনি এ চারা রোপণ করেন।

সোমবার সকাল ১০টায় দিকে খালের পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী।

বাটাজোর বাজারের পাশ দিয়ে বহমান খালটি স্থানীয়ভাবে  ‘বাটাজোর’ খাল নামে পরিচিত। এটি বাজারের পূর্ব দিকে সরিকল নদীর সাথে মিশে মিয়ারচর নদীতে গিয়ে পড়েছে।

এ সময় খালের এক পাশের বাসিন্দারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে গ্রামবাসীকে শুভেচ্ছা জানান।

‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান দিয়ে প্রধানমন্ত্রী গাছের চারাটি রোপণ করেন। এ সময় তার সাখে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনিও একটি গাছের চারা লাগান।কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণ করলেই কাজ শেষ হবে না। আজ আড়াই হাজার গাছের চারা লাগানো হবে। সবাইকে এসব গাছের যত্ন নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে।’

বৃক্ষরোপণ শেষে দোয়া  ও মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রী বাটাজোরে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানস্থলে যান। সেখানে তিনি পরিবারের নারী প্রধানদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবেন।

গৌরনদীর কর্মসূচি শেষ করে তারেক রহমান বরিশাল শহরের উদ্দেশে সড়কপথে রওনা হবেন। সূত্র : বাসস

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস