জনতার প্রেস

মূল পাতা

আর্কাইভ

আগডুম বাগডুম কবিতা গুলি

আগডুম বাগডুম কবিতা গুলি
আগডুম বাগডুম কবিতা গুলি

সবুজ গাছের ফাঁকদিয়ে

যায় রোদেরা ডাকদিয়ে

শিশির দোলে ঘাসের ডগায়

সুবাস শুঁকি নাক দিয়ে।

বাতাস মৃদুমন্দ বয়

মাঝির মনে নেইকো ভয়

রাতেরবেলায় জোনাই জ্বলে

চাঁদের বুকে ধরল ক্ষয়।

শাল-পিয়ালের বন ছেড়ে

ওই দেখোনা যায় কে রে

সজনেগাছে কুটুম নাচে

সন্ধে আকাশ লালপেড়ে।

কৈশোর এখন ধুলায় লুটায়

পথে ঘাটে পড়ে

নেশার ঘোরে আনাচ কানাচ

থাকে ওরা ধরে।

কৈশোর এখন হারিয়ে যায়

বাজে নেশায় পড়ে

বন্ধু বান্ধব একই রকম

ধরছে একই জ্বরে।

জুলাই হলো সাহস বুকে

হকের কথা বলা

জুলাই হলো রুখে দেয়া

সকল চলা কলা।

জুলাই হলো দীপ্ত স্লোগান

প্রতিবাদী স্বর

জুলাই হলো তাড়িয়ে দেয়া

ফ্যাসিবাদের চর।

রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে

পিঁপড়ে সেনারা কাঁপছে ডরে

ভিজে গেল পথ, ভিজে গেল মাঠ

তাড়াতাড়ি তাই ভাঙলো যে হাট ।

দল বেঁধে চলে সারাদিন রাত

মুখে নিয়ে ছোটে খাবারের ভাত

গর্তের ঘরে জমায় খাবার

বর্ষায় বাইরে যাবে না কো আর।

(ব্রাইটন, ইংল্যান্ড থেকে)

বৃষ্টিতে ভিজে

হলুদ কালা ব্যাঙ

করছে লাফালাফি

দিয়ে লম্বা ঠ্যাং।

নাচ্ছে দলে দলে

ডাকছে ঘ্যাঙর ঘ্যাং

ধরে পড়ে জড়াজড়ি

হলুদ কালা ব্যাঙ।

কঞ্চের আগায় আঠা নিলাম ভড়িং

চল সবে চল মাঠের পানে তড়িং

ধরবো বলে গাছের ডালে চড়িং

টের পেয়ে তাই উড়াল দিলো ফড়িং

তার পিছনে আমরা দিলাম দড়িং

সরসরিয়ে বাতাস বেগে উড়িং

দৌড়ে গিয়ে ফড়িং আঠায় ভড়িং

অবশেষে ধরে ফেললাম ফড়িং।

আপনার মতামত লিখুন

আগডুম বাগডুম কবিতা গুলি
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শনিবার, ১১ জুলাই ২০২৬


আগডুম বাগডুম কবিতা গুলি

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সবুজ গাছের ফাঁকদিয়ে

যায় রোদেরা ডাকদিয়ে

শিশির দোলে ঘাসের ডগায়

সুবাস শুঁকি নাক দিয়ে।

বাতাস মৃদুমন্দ বয়

মাঝির মনে নেইকো ভয়

রাতেরবেলায় জোনাই জ্বলে

চাঁদের বুকে ধরল ক্ষয়।

শাল-পিয়ালের বন ছেড়ে

ওই দেখোনা যায় কে রে

সজনেগাছে কুটুম নাচে

সন্ধে আকাশ লালপেড়ে।

কৈশোর এখন ধুলায় লুটায়

পথে ঘাটে পড়ে

নেশার ঘোরে আনাচ কানাচ

থাকে ওরা ধরে।

কৈশোর এখন হারিয়ে যায়

বাজে নেশায় পড়ে

বন্ধু বান্ধব একই রকম

ধরছে একই জ্বরে।

জুলাই হলো সাহস বুকে

হকের কথা বলা

জুলাই হলো রুখে দেয়া

সকল চলা কলা।

জুলাই হলো দীপ্ত স্লোগান

প্রতিবাদী স্বর

জুলাই হলো তাড়িয়ে দেয়া

ফ্যাসিবাদের চর।

রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে

পিঁপড়ে সেনারা কাঁপছে ডরে

ভিজে গেল পথ, ভিজে গেল মাঠ

তাড়াতাড়ি তাই ভাঙলো যে হাট ।

দল বেঁধে চলে সারাদিন রাত

মুখে নিয়ে ছোটে খাবারের ভাত

গর্তের ঘরে জমায় খাবার

বর্ষায় বাইরে যাবে না কো আর।

(ব্রাইটন, ইংল্যান্ড থেকে)

বৃষ্টিতে ভিজে

হলুদ কালা ব্যাঙ

করছে লাফালাফি

দিয়ে লম্বা ঠ্যাং।

নাচ্ছে দলে দলে

ডাকছে ঘ্যাঙর ঘ্যাং

ধরে পড়ে জড়াজড়ি

হলুদ কালা ব্যাঙ।

কঞ্চের আগায় আঠা নিলাম ভড়িং

চল সবে চল মাঠের পানে তড়িং

ধরবো বলে গাছের ডালে চড়িং

টের পেয়ে তাই উড়াল দিলো ফড়িং

তার পিছনে আমরা দিলাম দড়িং

সরসরিয়ে বাতাস বেগে উড়িং

দৌড়ে গিয়ে ফড়িং আঠায় ভড়িং

অবশেষে ধরে ফেললাম ফড়িং।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস