২০২১ সালে র্যাবের হাতে গ্রেপ্তার, কারাবাস এবং পরবর্তী সময়ে নিজের জীবন ও ক্যারিয়ারে নেমে আসা বিপর্যয় নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার (১০ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে তিনি সেই কঠিন সময়ের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
স্ট্যাটাসে পরীমণি র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন। সম্প্রতি একটি অনলাইন টকশোতে তৎকালীন র্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে পরীমণিকে ‘অন্যায়ভাবে ও সম্পূর্ণ বেআইনিভাবে’ গ্রেপ্তার করার কথা স্বীকার করায় তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরীমণি লেখেন, “দেরিতে হলেও আপনি সত্য প্রকাশ্যে স্বীকার করেছেন, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পারল ২০২১ সালের ৪ আগস্ট আমার বাসায় অভিযানের নামে নাটকীয়তার পর আমাকে কেন গ্রেপ্তার করা হয়েছিল।”
মিথ্যা ও বানোয়াট মামলায় টানা ২৮ দিন কারাগারে থাকার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি লেখেন, “সেই অভিজ্ঞতার ক্ষত আমার জীবনকে কতটা বিপর্যস্ত করেছে, তা আল্লাহ আর আমি ছাড়া পৃথিবীর আর কারও পক্ষে বোঝা সম্ভব নয়। একজন সাধারণ নারী শিল্পী হিসেবে আমার সম্মান ও চরিত্রকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায়।”
নিজের হারানো সম্মান ও মানসিক শান্তির দায়ভার নিয়ে রাষ্ট্রের কাছে সরাসরি প্রশ্ন রেখেছেন এই নায়িকা। তিনি লেখেন, “আমার সেই হারিয়ে যাওয়া দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? মানুষের মনে আমাকে নিয়ে যে অসত্য ও বিতর্কিত ধারণা তৈরি করা হয়েছে, রাষ্ট্র কি তার দায় নেবে? আমি সব সময় শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা নিয়ে বাঁচতে চেয়েছি, কিন্তু একটি ঘটনার অভিঘাত আমার জীবনকে চিরতরে বদলে দিয়েছে।”
কারও প্রতি ঘৃণা বা প্রতিশোধের কথা উল্লেখ না করে পরীমণি বলেন, তিনি কেবল সত্য, ন্যায়বিচার এবং মানবিকতার পক্ষে কথা বলতে চান। তিনি প্রত্যাশা করেন, ভবিষ্যতে কোনো নির্দোষ মানুষ যেন আর কখনো এমন অন্যায়ের শিকার না হয় এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা অটুট থাকুক।
কঠিন সময়ে পাশে থাকার জন্য পরিবার, সহকর্মী, সাংবাদিক এবং ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরীমণি। তিনি লেখেন, “অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না। আমি সামনে এগিয়ে যেতে চাই। আমি মুক্ত আকাশে পরীর মতো করেই উড়তে চাই। কাজ, সন্তান, পরিবার এবং দর্শকদের ভালোবাসাকে পুঁজি করেই বাকি জীবন বাঁচতে চাই।”
পরীমণি বিশ্বাস করেন, সত্যকে চিরদিন চাপা দিয়ে রাখা যায় না এবং ন্যায়বিচারের পথে হাঁটা কখনো বৃথা যায় না। সবশেষে তিনি ভক্তদের কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন, যেন ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে তাদের ভালোবাসার প্রতিদান দিতে পারেন।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন