জনতার প্রেস

মূল পাতা

খেলা

স্পেন ম্যাচের আগে সমালোচকদের কড়া বার্তা দিলেন রোনালদো

পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সমালোচকদের কড়া বার্তা দিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তাকে নিয়ে সমালোচনা চলছে, তবে এসব কখনোই তার পথচলা থামাতে পারেনি।

পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই ফরোয়ার্ড বলেন, ‘গত ২৩ বছর ধরে তারা আমাকে শেষ করার চেষ্টা করছে। কিন্তু এগুলো সময়ের অপচয়। আমি এসবের সঙ্গে অভ্যস্ত। কেউ আমাকে বেশি পছন্দ করে, কেউ কম। আমারও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আছে।’

নিজ দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোনালদো বলেন, ‘পর্তুগিজরা সব সময় আমার পাশে থেকেছে। অন্যদের মতামত আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়।’

সমালোচনা তার ক্যারিয়ারের শুরু থেকেই সঙ্গী ছিল উল্লেখ করে ৪০ বছর বয়সি এই তারকা বলেন, ‘আমার বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ আমি দেখেছি। তবে এটি নতুন কিছু নয়। এখন এগুলোকে আমি জীবনের আরেকটি অধ্যায় হিসেবে দেখি। ৪০ বছর বয়সের পর আমি বুঝেছি, সমালোচনাই মানুষকে সবচেয়ে বেশি পরিণত করে। এজন্য সমালোচকদেরও ধন্যবাদ জানাই, কারণ তারা আমাকে আরও শক্তিশালী করেছে।’    আরও পড়ুনআরও পড়ুননরওয়ের ফুটবল ইতিহাসে এটি সবচেয়ে পাগলাটে রাত: হালান্ড

সমালোচনার প্রতি নিজের দৃষ্টিভঙ্গিও ব্যাখ্যা করেন পর্তুগাল অধিনায়ক। তার মতে, ‘আপনি যদি সব সময় সমালোচনার দিকেই মনোযোগ দেন, তাহলে পথ হারিয়ে ফেলবেন। গঠনমূলক সমালোচনা আর কাউকে ধ্বংস করার উদ্দেশ্যে করা সমালোচনা এক নয়। সংবাদমাধ্যমেরও নিজস্ব দায়িত্ব রয়েছে। তবে আমাদের মনোযোগ থাকা উচিত তাদের দিকে, যারা ভালোবাসা নিয়ে স্টেডিয়ামে এসে সমর্থন দেয়।’

শেষে রোনালদো বলেন, ‘ফুটবলে সমালোচনা সব সময়ই থাকবে, কঠিন সময়ও আসবে। কিন্তু এগুলোকে পেশারই অংশ হিসেবে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়।’

ফুটবল বিশ্বকাপ ২০২৬ ক্রিশ্চিয়ানো রোনালদো

আপনার মতামত লিখুন

স্পেন ম্যাচের আগে সমালোচকদের কড়া বার্তা দিলেন রোনালদো
0:00 0:00
1.0x
জনতার প্রেস

সোমবার, ০৬ জুলাই ২০২৬

স্পেন ম্যাচের আগে সমালোচকদের কড়া বার্তা দিলেন রোনালদো

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সমালোচকদের কড়া বার্তা দিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তাকে নিয়ে সমালোচনা চলছে, তবে এসব কখনোই তার পথচলা থামাতে পারেনি।

পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই ফরোয়ার্ড বলেন, ‘গত ২৩ বছর ধরে তারা আমাকে শেষ করার চেষ্টা করছে। কিন্তু এগুলো সময়ের অপচয়। আমি এসবের সঙ্গে অভ্যস্ত। কেউ আমাকে বেশি পছন্দ করে, কেউ কম। আমারও ব্যক্তিগত পছন্দ-অপছন্দ আছে।’

নিজ দেশের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোনালদো বলেন, ‘পর্তুগিজরা সব সময় আমার পাশে থেকেছে। অন্যদের মতামত আমার কাছে ততটা গুরুত্বপূর্ণ নয়।’

সমালোচনা তার ক্যারিয়ারের শুরু থেকেই সঙ্গী ছিল উল্লেখ করে ৪০ বছর বয়সি এই তারকা বলেন, ‘আমার বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ আমি দেখেছি। তবে এটি নতুন কিছু নয়। এখন এগুলোকে আমি জীবনের আরেকটি অধ্যায় হিসেবে দেখি। ৪০ বছর বয়সের পর আমি বুঝেছি, সমালোচনাই মানুষকে সবচেয়ে বেশি পরিণত করে। এজন্য সমালোচকদেরও ধন্যবাদ জানাই, কারণ তারা আমাকে আরও শক্তিশালী করেছে।’    আরও পড়ুনআরও পড়ুননরওয়ের ফুটবল ইতিহাসে এটি সবচেয়ে পাগলাটে রাত: হালান্ড

সমালোচনার প্রতি নিজের দৃষ্টিভঙ্গিও ব্যাখ্যা করেন পর্তুগাল অধিনায়ক। তার মতে, ‘আপনি যদি সব সময় সমালোচনার দিকেই মনোযোগ দেন, তাহলে পথ হারিয়ে ফেলবেন। গঠনমূলক সমালোচনা আর কাউকে ধ্বংস করার উদ্দেশ্যে করা সমালোচনা এক নয়। সংবাদমাধ্যমেরও নিজস্ব দায়িত্ব রয়েছে। তবে আমাদের মনোযোগ থাকা উচিত তাদের দিকে, যারা ভালোবাসা নিয়ে স্টেডিয়ামে এসে সমর্থন দেয়।’

শেষে রোনালদো বলেন, ‘ফুটবলে সমালোচনা সব সময়ই থাকবে, কঠিন সময়ও আসবে। কিন্তু এগুলোকে পেশারই অংশ হিসেবে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়।’

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস