জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তার সিদ্ধান্ত, সিসিটিভির আওতায় আসছে স্মৃতিসৌধ

স্বরাস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপন করতে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ রাজধানী ও দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে স্মৃতিসৌধের প্রবেশপথ ও আশপাশের এলাকায় স্থাপন করা হবে পর্যাপ্ত সিসিটিভি ও আইপি ক্যামেরা।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিজয় দিবসের সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সর্বস্তরের মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণ নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও এর প্রবেশপথগুলোতে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত থাকবে।

এ ছাড়া যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ শাখা (এসবি) ও অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

বঙ্গভবনে আয়োজিত বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশি চালানো হবে। পাশাপাশি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।

দিবসটি উপলক্ষে যানবাহন চলাচল স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করা হবে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্মৃতিসৌধসহ প্রধান অনুষ্ঠানস্থলগুলোতে প্রয়োজনীয় জনবলসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি মোতায়েন রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তার সিদ্ধান্ত, সিসিটিভির আওতায় আসছে স্মৃতিসৌধ
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তার সিদ্ধান্ত, সিসিটিভির আওতায় আসছে স্মৃতিসৌধ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপন করতে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ রাজধানী ও দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে স্মৃতিসৌধের প্রবেশপথ ও আশপাশের এলাকায় স্থাপন করা হবে পর্যাপ্ত সিসিটিভি ও আইপি ক্যামেরা।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বিজয় দিবসের সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সর্বস্তরের মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণ নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও এর প্রবেশপথগুলোতে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে সংযুক্ত থাকবে।

এ ছাড়া যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশের বিশেষ শাখা (এসবি) ও অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

বঙ্গভবনে আয়োজিত বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশি চালানো হবে। পাশাপাশি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের সব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।

দিবসটি উপলক্ষে যানবাহন চলাচল স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর করা হবে।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্মৃতিসৌধসহ প্রধান অনুষ্ঠানস্থলগুলোতে প্রয়োজনীয় জনবলসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি মোতায়েন রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস