বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখতে চায় ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
শুক্রবার (১৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রণধীর জয়সওয়াল বলেন, বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় দুই দেশের মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয়ে নিয়মিত বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যমান কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত রয়েছে।
ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, উভয় পক্ষের সুবিধাজনক সময়ে সংলাপের পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা করা হবে।
এর আগে আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও ভারতের পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র জানায়, সময়সূচির সমন্বয় না হওয়ায় গত সপ্তাহে কূটনৈতিক পত্রের মাধ্যমে বৈঠকটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় ভারত।
কনস্যুলার সংলাপ সামনে রেখে গত ৩ নভেম্বর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুশ ইনের অপপ্রয়াস বন্ধ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় আলোচনায় গুরুত্ব পায়।
২০১৭ সালে শুরু হওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এ পর্যন্ত চারবার কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে দুই দেশের চতুর্থ কনস্যুলার সংলাপ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন