কক্সবাজার প্রতিনিধি
জাতীয় সংসদে কক্সবাজারের মাদক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কক্সবাজার আমার বাড়ি হওয়া তো অপরাধ নয়, মাননীয় স্পিকার! আর এই মাদকের সৃজন তো আর আমি করিনি। রোহিঙ্গা শরণার্থীরা আসার পর থেকে এই সংকট আমাদের বহন করতে হচ্ছে।’
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সংসদে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে বিরোধীদলীয় নেতা এ বিষয়ে বক্তব্য দেন। তাঁর বক্তব্যের জবাব দিতে গিয়ে কক্সবাজারের মাদক পরিস্থিতি ও রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা কিছু অম্লমধুর কথা বললেও জাতীয় ঐক্যের বিষয়ে কথা বলেছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ জানান তিনি।
সংসদে বিতর্কের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদে তর্ক-বিতর্ক হওয়া স্বাভাবিক। তবে ৩০০ বিধিতে বক্তব্য দেওয়ার পর একই বিষয়ে প্রশ্ন বা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সংসদের কার্যপ্রণালি ও প্রচলিত রীতি অনুসরণ করা প্রয়োজন।
কক্সবাজারের মাদক পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের আগমনের পর থেকেই মাদকসংক্রান্ত সংকট তৈরি হয়েছে। সরকার এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।
সীমান্তে মাদক ও মানব পাচারবিরোধী অভিযানের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কয়েক দিন আগে মাদক ও মানব পাচারকারীদের প্রতিরোধ করতে গিয়ে সেনাবাহিনীর একজন সদস্য শহীদ হয়েছেন। ওই অভিযানে জিম্মি অবস্থা থেকে নারী ও শিশুসহ ৫৬ জনকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও মানব পাচারসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী যৌথভাবে সীমান্ত এলাকায় কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন