জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।

এর আগে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস শ্রমঘন শিল্পাঞ্চলে শ্রমজীবী মানুষ ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের শিল্প ও চিকিৎসাব্যবস্থার কাঙ্ক্ষিত বিকাশ হয়নি। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। দেশের মানুষকে চিকিৎসার জন্য বিদেশমুখী হতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে ইতিমধ্যে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে হাসপাতালগুলো নির্মাণ করা হবে। প্রতিটি হাসপাতালে ১০০টি শয্যা থাকবে এবং সেখানে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

 জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।

১০০ শয্যার হাসপাতাল শ্রমিকদের জন্য হাসপাতাল ছয়টি হাসপাতাল নির্মাণ শিল্পাঞ্চলে হাসপাতাল

আপনার মতামত লিখুন

শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শ্রমিকদের জন্য ১০০ শয্যার ৬ হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান।

এর আগে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস শ্রমঘন শিল্পাঞ্চলে শ্রমজীবী মানুষ ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণের বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ে দেশের শিল্প ও চিকিৎসাব্যবস্থার কাঙ্ক্ষিত বিকাশ হয়নি। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। দেশের মানুষকে চিকিৎসার জন্য বিদেশমুখী হতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, বর্তমান সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করছে। শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে ইতিমধ্যে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে হাসপাতালগুলো নির্মাণ করা হবে। প্রতিটি হাসপাতালে ১০০টি শয্যা থাকবে এবং সেখানে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

 জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস