জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

সুন্দরবনের দুবলারচরে সাগরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

প্রতীকী ছবি।

সুন্দরবনের দুবলারচরে সাগরে গোসল করতে নেমে রিয়াজ ঢালি (২৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে দুবলারচরের আলোরকোলে এ ঘটনা ঘটে। নিখোঁজ রিয়াজের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি এলাকা থেকে একটি বোটে করে ২০ থেকে ২২ জনের একটি পর্যটক দল শরণখোলা রেঞ্জের দুবলারচরের আলোরকোলে পৌঁছায়। পরে দলটির সদস্যরা সাগরের পানিতে গোসল করতে নামলে একপর্যায়ে রিয়াজ ঢালি স্রোতে ভেসে যান।

রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, পর্যটক নিখোঁজের খবর পেয়ে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল সাগরে তল্লাশি চালাচ্ছে।

এদিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হাছানুর রহমান জানান, শুক্রবার সকালে বুড়িগোয়ালিনি স্টেশন অফিস থেকে অনুমতি নিয়ে দুটি পর্যটক বোটে ৩০ জন পর্যটক দুবলারচরে যান। তাদের মধ্যে একজন গোসল করতে নেমে সাগরে ভেসে গেছেন বলে তিনি জানতে পেরেছেন।

নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।

জনতার প্রেস দুবলারচরে পর্যটক নিখোঁজ সুন্দরবনের খবর সুন্দরবন পর্যটন কোস্টগার্ড উদ্ধার অভিযান

আপনার মতামত লিখুন

সুন্দরবনের দুবলারচরে সাগরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সুন্দরবনের দুবলারচরে সাগরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সুন্দরবনের দুবলারচরে সাগরে গোসল করতে নেমে রিয়াজ ঢালি (২৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে দুবলারচরের আলোরকোলে এ ঘটনা ঘটে। নিখোঁজ রিয়াজের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি এলাকা থেকে একটি বোটে করে ২০ থেকে ২২ জনের একটি পর্যটক দল শরণখোলা রেঞ্জের দুবলারচরের আলোরকোলে পৌঁছায়। পরে দলটির সদস্যরা সাগরের পানিতে গোসল করতে নামলে একপর্যায়ে রিয়াজ ঢালি স্রোতে ভেসে যান।

রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী জানান, পর্যটক নিখোঁজের খবর পেয়ে কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি শুরু করেন। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল সাগরে তল্লাশি চালাচ্ছে।

এদিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনার বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হাছানুর রহমান জানান, শুক্রবার সকালে বুড়িগোয়ালিনি স্টেশন অফিস থেকে অনুমতি নিয়ে দুটি পর্যটক বোটে ৩০ জন পর্যটক দুবলারচরে যান। তাদের মধ্যে একজন গোসল করতে নেমে সাগরে ভেসে গেছেন বলে তিনি জানতে পেরেছেন।

নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

জনতার প্রেস | জনতার কথা, জনতার সংবাদ।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস