জনতার প্রেস

মূল পাতা

আন্তর্জাতিক

এক্সের অনুবাদে তারেক রহমানের বদলে শেখ হাসিনার নাম, বিব্রত জাপানের মন্ত্রী

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এক্সের অনুবাদে তারেক রহমানের বদলে শেখ হাসিনার নাম, বিব্রত জাপানের মন্ত্রী
জাপানের বাণিজ্যমন্ত্রী রোসেই আকাজাওয়া। ছবি: সংগৃহীত

এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নামের জায়গায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম প্রদর্শিত হওয়ায় বিব্রত হয়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রোসেই আকাজাওয়া। গত ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেছিলেন তিনি। তবে জাপানি ভাষায় লেখা ওই পোস্টের স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে ভুলভাবে শেখ হাসিনার নাম দেখানো হয়।

শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন রোসেই আকাজাওয়া। তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো ভাবতে পারেন, জাপানের বাণিজ্যমন্ত্রী তাদের প্রধানমন্ত্রীর নামই জানেন না। অথচ মূল পোস্টে তিনি তারেক রহমানের নামই উল্লেখ করেছিলেন।

এক্সের এই ভুল অনুবাদকে গুরুতর উল্লেখ করে জাপানের মন্ত্রী বলেন, ‘বিষয়টি আসলে অত্যন্ত গুরুতর। বাংলাদেশের জনগণ হয়তো ভাবতে পারেন, জাপানের বাণিজ্যমন্ত্রী জানেনও না তাদের প্রধানমন্ত্রী কে।’

এ ধরনের বিব্রতকর পরিস্থিতিতে এবারই প্রথম পড়েননি বলে জানান রোসেই আকাজাওয়া। তিনি বলেন, গত বৃহস্পতিবার কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে তোলা কয়েকটি ছবি এক্সে প্রকাশ করেছিলেন। কিন্তু স্বয়ংক্রিয় অনুবাদে সেটিকে জাপানের মন্ত্রীর সঙ্গে কাতারের তেলমন্ত্রীর বৈঠক হিসেবে দেখানো হয়।

এমনকি যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীর নামও এক্সের অনুবাদে ভুলভাবে প্রদর্শিত হয়েছিল বলে জানান তিনি।

রোসেই আকাজাওয়া বলেন, ‘এ নিয়ে তিনবার আমার এমন অভিজ্ঞতা হলো। এক্সের প্রতি অনুরোধ, অনুবাদের টুলটির সমস্যা ঠিক করুন।’

বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হন তারেক রহমান।

সূত্র: এএফপি

সোশ্যাল মিডিয়া প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা জাপান

আপনার মতামত লিখুন

এক্সের অনুবাদে তারেক রহমানের বদলে শেখ হাসিনার নাম, বিব্রত জাপানের মন্ত্রী
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


এক্সের অনুবাদে তারেক রহমানের বদলে শেখ হাসিনার নাম, বিব্রত জাপানের মন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নামের জায়গায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম প্রদর্শিত হওয়ায় বিব্রত হয়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী রোসেই আকাজাওয়া। গত ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করেছিলেন তিনি। তবে জাপানি ভাষায় লেখা ওই পোস্টের স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে ভুলভাবে শেখ হাসিনার নাম দেখানো হয়।

শুক্রবার (৬ নভেম্বর) সাংবাদিকদের কাছে বিষয়টি তুলে ধরেন রোসেই আকাজাওয়া। তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো ভাবতে পারেন, জাপানের বাণিজ্যমন্ত্রী তাদের প্রধানমন্ত্রীর নামই জানেন না। অথচ মূল পোস্টে তিনি তারেক রহমানের নামই উল্লেখ করেছিলেন।

এক্সের এই ভুল অনুবাদকে গুরুতর উল্লেখ করে জাপানের মন্ত্রী বলেন, ‘বিষয়টি আসলে অত্যন্ত গুরুতর। বাংলাদেশের জনগণ হয়তো ভাবতে পারেন, জাপানের বাণিজ্যমন্ত্রী জানেনও না তাদের প্রধানমন্ত্রী কে।’

এ ধরনের বিব্রতকর পরিস্থিতিতে এবারই প্রথম পড়েননি বলে জানান রোসেই আকাজাওয়া। তিনি বলেন, গত বৃহস্পতিবার কুয়েতের তেলমন্ত্রী তারেক আল-রুমির সঙ্গে তোলা কয়েকটি ছবি এক্সে প্রকাশ করেছিলেন। কিন্তু স্বয়ংক্রিয় অনুবাদে সেটিকে জাপানের মন্ত্রীর সঙ্গে কাতারের তেলমন্ত্রীর বৈঠক হিসেবে দেখানো হয়।

এমনকি যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীর নামও এক্সের অনুবাদে ভুলভাবে প্রদর্শিত হয়েছিল বলে জানান তিনি।

রোসেই আকাজাওয়া বলেন, ‘এ নিয়ে তিনবার আমার এমন অভিজ্ঞতা হলো। এক্সের প্রতি অনুরোধ, অনুবাদের টুলটির সমস্যা ঠিক করুন।’

বার্তা সংস্থা এএফপি এ বিষয়ে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের সঙ্গে যোগাযোগ করেছিল। তবে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হন তারেক রহমান।

সূত্র: এএফপি


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস