জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধনে দেশসেরা ফটিকছড়ি: এমপি সরোয়ার আলমগীর

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধনে দেশসেরা ফটিকছড়ি: এমপি সরোয়ার আলমগীর

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর নিবন্ধনে সারা দেশের মধ্যে প্রথম হয়েছে ফটিকছড়ি সংসদীয় এলাকা। এ সাফল্যের পর জাতীয় পর্যায়েও ফটিকছড়ির খেলোয়াড়রা ক্রীড়ানৈপুণ্য দেখিয়ে এলাকার সুনাম বয়ে আনবে বলে প্রত্যাশা করেছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশার কথা জানান। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন।

প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, ‘আমার সংসদীয় এলাকা নতুন কুঁড়ির নিবন্ধনে বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে। আমি প্রত্যাশা করি, জাতীয় পর্যায়েও আমাদের খেলোয়াড়রা নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ফটিকছড়ির সুনাম বয়ে আনবে। জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজেল বারী, বীর মুক্তিযোদ্ধা বজল আহম্মদ, দুবাই বিএনপির সভাপতি রফিকুল আলম, নাছির উদ্দীন, ওসমান হোসেন চৌধুরী, শাহরিয়া চৌধুরী, শামীম আলমগীর রুবেল, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন ও এম এ মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে ফটিকছড়ির তরুণদের মধ্যে ক্রীড়া চর্চা বাড়বে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর দেশব্যাপী আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

নতুন কুঁড়ি স্পোর্টস নিবন্ধন দেশসেরা ফটিকছড়ি এমপি সরোয়ার আলমগীর

আপনার মতামত লিখুন

নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধনে দেশসেরা ফটিকছড়ি: এমপি সরোয়ার আলমগীর
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধনে দেশসেরা ফটিকছড়ি: এমপি সরোয়ার আলমগীর

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর নিবন্ধনে সারা দেশের মধ্যে প্রথম হয়েছে ফটিকছড়ি সংসদীয় এলাকা। এ সাফল্যের পর জাতীয় পর্যায়েও ফটিকছড়ির খেলোয়াড়রা ক্রীড়ানৈপুণ্য দেখিয়ে এলাকার সুনাম বয়ে আনবে বলে প্রত্যাশা করেছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে চট্টগ্রামের ফটিকছড়ি করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশার কথা জানান। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন।

প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন, ‘আমার সংসদীয় এলাকা নতুন কুঁড়ির নিবন্ধনে বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছে। আমি প্রত্যাশা করি, জাতীয় পর্যায়েও আমাদের খেলোয়াড়রা নিজেদের ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে ফটিকছড়ির সুনাম বয়ে আনবে। জাতীয় পর্যায়ে নতুন কুঁড়ির আসরে যেন ফটিকছড়ির নাম উজ্জ্বল থাকে, সেটিই আমার প্রত্যাশা।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী, প্রবীণ বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজেল বারী, বীর মুক্তিযোদ্ধা বজল আহম্মদ, দুবাই বিএনপির সভাপতি রফিকুল আলম, নাছির উদ্দীন, ওসমান হোসেন চৌধুরী, শাহরিয়া চৌধুরী, শামীম আলমগীর রুবেল, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন ও এম এ মাহফুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে ফটিকছড়ির তরুণদের মধ্যে ক্রীড়া চর্চা বাড়বে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, খুলনা জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর দেশব্যাপী আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস