নিজস্ব প্রতিবেদক | জনতার প্রেস
মাদক সেবনের দায়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহম্মেদকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় তাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার রাতে মাদক সেবনের অভিযোগে পুলিশ আলী আহম্মেদকে আটক করে। পরে তার ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী আহম্মেদকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক বলেন, সদস্যসচিব আলী আহম্মেদের বহিষ্কারের বিষয়ে স্বাক্ষরিত চিঠি তিনি পেয়েছেন। চিঠিতে দলের কোনো নেতাকর্মীকে আলী আহম্মেদের সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলী আহম্মেদকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এ সিদ্ধান্ত নিয়েছেন।
জনতার প্রেস | সত্যের পক্ষে, মানুষের পাশে।

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন