জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ২ জনকে কুপিয়ে জখম

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ২ জনকে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত হয়েছেন উভয় পক্ষের পাঁচজন। এ ঘটনায় মো. নাফিস নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পিরোজপুরের ইন্দুরকানী (সাবেক জিয়ানগর) উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর, সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাইম, মাছিমপুর গ্রামের শান, কালিবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি এবং শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নিরব।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত সোমবার সন্ধ্যায় এক পক্ষের একজনকে হাতুড়ি দিয়ে পেটানো হয়। ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার সন্ধ্যার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এ সময় দুইজনকে কুপিয়ে জখম করা হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। গুরুতর আহত জিহাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, 'আমি ঢাকায় আছি। তবে ঘটনাটি শুনেছি। এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, হামলার ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে।

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ কুপিয়ে জখম

আপনার মতামত লিখুন

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ২ জনকে কুপিয়ে জখম
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ২ জনকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

পিরোজপুর প্রতিনিধি 

পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত হয়েছেন উভয় পক্ষের পাঁচজন। এ ঘটনায় মো. নাফিস নামে একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পিরোজপুরের ইন্দুরকানী (সাবেক জিয়ানগর) উপজেলার মিজান মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর, সদর উপজেলার জুজখোলা গ্রামের মাহিদুলের ছেলে নাইম, মাছিমপুর গ্রামের শান, কালিবাড়ি এলাকার মিঠুর ছেলে তাশফি এবং শিকারপুর গ্রামের আউয়ালের ছেলে নিরব।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে গত সোমবার সন্ধ্যায় এক পক্ষের একজনকে হাতুড়ি দিয়ে পেটানো হয়। ওই ঘটনার প্রতিশোধ নিতে মঙ্গলবার সন্ধ্যার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এ সময় দুইজনকে কুপিয়ে জখম করা হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। গুরুতর আহত জিহাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, 'আমি ঢাকায় আছি। তবে ঘটনাটি শুনেছি। এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, হামলার ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস