জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে আকস্মিক এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, মোটরসাইকেলে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা বিটিভি ভবনের সামনে ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ। এ লক্ষ্যে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পের ওপরও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

রাজধানী

আপনার মতামত লিখুন

বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


বিটিভি ভবনের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে আকস্মিক এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, মোটরসাইকেলে এসে অজ্ঞাত দুর্বৃত্তরা বিটিভি ভবনের সামনে ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ। এ লক্ষ্যে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের পানির পাম্পের ওপরও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস