জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, আটক ১

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, আটক ১
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১১ নম্বরে সড়ক অবরোধ করে পোশাক–শ্রমিকদের বিক্ষোভের একপর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়। ১ নভেম্বরছবি: সাজিদ হোসেন

জনতার প্রেস | নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে । পুলিশ বলছে , ওই ব্যক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা জানিয়েছেন।

আজ সোমবার ভোরে মিরপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর নাম রাজীব চন্দ্র দাস।  এ ছাড়া পুলিশের গাড়িতে আগুন লাগানো ও ভাঙচুর করার অভিযোগে গতকাল রোববার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করেছে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ ভোরে রাজীবকে আটক করা হয়েছে। তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।

গতকাল রোববার ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। সকাল থেকে বেলা একটা পর্যন্ত পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল দুপুরে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ১৯ জনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ।

পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে আরও অনেককেই আটক করা হয়েছে। অভিযান চলছে।  অভিযান শেষে প্রকৃত সংখ্যা বলা যাবে।

মিরপুর বিক্ষোভ অবরোধ ঢাকা তৈরি পোশাক

আপনার মতামত লিখুন

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, আটক ১
0:00 0:00
1.0x
জনতার প্রেস

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, আটক ১

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

জনতার প্রেস | নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে । পুলিশ বলছে , ওই ব্যক্তি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার কথা জানিয়েছেন।

আজ সোমবার ভোরে মিরপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর নাম রাজীব চন্দ্র দাস।  এ ছাড়া পুলিশের গাড়িতে আগুন লাগানো ও ভাঙচুর করার অভিযোগে গতকাল রোববার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করেছে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ ভোরে রাজীবকে আটক করা হয়েছে। তাঁকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি।

গতকাল রোববার ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। সকাল থেকে বেলা একটা পর্যন্ত পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল দুপুরে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ১৯ জনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ।

পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে আরও অনেককেই আটক করা হয়েছে। অভিযান চলছে।  অভিযান শেষে প্রকৃত সংখ্যা বলা যাবে।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস