জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর: তথ্য উপদেষ্টা

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

 জনতার প্রেস | ঢাকা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে আইজিপি ইতোমধ্যে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এবং বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, গত সোমবার (২৬ অক্টোবর) আইজিপির বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশ সদর দপ্তর সন্ধ্যায় একটি বিবৃতি দেয়। এতে বলা হয়, আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি দিয়ে বিচারবহির্ভূত হত্যা বা বিচারিক প্রক্রিয়ার বাইরে কোনো শাস্তি বোঝাননি।

পরে পুলিশ সদর দপ্তরের দ্বিতীয় বিবৃতিতে বলা হয়, জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার বোঝাতে আইজিপি শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছিলেন।

এ বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, আইজিপি তাঁর বক্তব্যের মাধ্যমে যা বোঝাতে চেয়েছেন, তা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি বিষয়টি ব্যাখ্যা করেছেন এবং বক্তব্যের এ ব্যাখ্যার দায় স্বীকার করেছেন।

আইজিপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আইজিপির ব্যাপারে যদি অন্য সিদ্ধান্ত নিতে হয়, তাহলে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিবেচনা করবেন।’

এর আগে ঢাকায় একটি ব্যাংকের শাখা উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, ‘প্রয়োজনে সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতে পুলিশ দ্বিধা করবে না।’ তাঁর এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়। দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোও বক্তব্যটির নিন্দা ও প্রতিবাদ জানায়।

মানিক পশারীর দাফন নিয়ে মন্তব্য

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন ঘিরে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, একজনের মরদেহের সঙ্গে এমন আচরণ দুঃখজনক এবং বিষয়টি কারও কাছেই গ্রহণযোগ্য হয়নি।

রংপুরে বাড়ি ভাঙচুরের ঘটনায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রংপুরে এক যুবকের বাড়িতে ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে চরমপন্থীরা গায়ের জোর দেখাচ্ছে। তবে এ ঘটনায় ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের মেয়াদে এ ধরনের অপরাধে জড়িত যে কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে অসন্তোষ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়ে ভাষণ দেওয়ার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, এভাবে অনলাইনে ভাষণ দেওয়ার ঘটনায় বাংলাদেশ অসন্তুষ্ট। তাঁর বিষয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি।

সংবিধান সংস্কারে বিরোধী দলকে আহ্বান

সংবিধান সংস্কার কমিটিতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে ভিন্নমত বা আপত্তি নথিভুক্ত করা হয়েছিল, সরকার সেগুলো নিয়েও কাজ করবে।

আইজিপির বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্ক, মানবাধিকার সংস্থাগুলোর প্রতিক্রিয়া এবং সরকারের পরবর্তী সিদ্ধান্তের বিষয়টি এখন রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়ে

আইজিপি ক্রসফায়ার বক্তব্য, মো. আলী হোসেন ফকির , জাহেদ উর রহমান,

আপনার মতামত লিখুন

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর: তথ্য উপদেষ্টা
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬


আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্যে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর: তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

 জনতার প্রেস | ঢাকা

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে আইজিপি ইতোমধ্যে তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন এবং বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, গত সোমবার (২৬ অক্টোবর) আইজিপির বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশ সদর দপ্তর সন্ধ্যায় একটি বিবৃতি দেয়। এতে বলা হয়, আইজিপি ‘ক্রসফায়ার’ শব্দটি দিয়ে বিচারবহির্ভূত হত্যা বা বিচারিক প্রক্রিয়ার বাইরে কোনো শাস্তি বোঝাননি।

পরে পুলিশ সদর দপ্তরের দ্বিতীয় বিবৃতিতে বলা হয়, জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার বোঝাতে আইজিপি শব্দটি রূপক অর্থে ব্যবহার করেছিলেন।

এ বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, আইজিপি তাঁর বক্তব্যের মাধ্যমে যা বোঝাতে চেয়েছেন, তা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি বিষয়টি ব্যাখ্যা করেছেন এবং বক্তব্যের এ ব্যাখ্যার দায় স্বীকার করেছেন।

আইজিপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আইজিপির ব্যাপারে যদি অন্য সিদ্ধান্ত নিতে হয়, তাহলে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর বিবেচনা করবেন।’

এর আগে ঢাকায় একটি ব্যাংকের শাখা উদ্বোধন অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, ‘প্রয়োজনে সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতে পুলিশ দ্বিধা করবে না।’ তাঁর এ বক্তব্য গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে আলোচনা-সমালোচনা তৈরি হয়। দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোও বক্তব্যটির নিন্দা ও প্রতিবাদ জানায়।

মানিক পশারীর দাফন নিয়ে মন্তব্য

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন ঘিরে একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, একজনের মরদেহের সঙ্গে এমন আচরণ দুঃখজনক এবং বিষয়টি কারও কাছেই গ্রহণযোগ্য হয়নি।

রংপুরে বাড়ি ভাঙচুরের ঘটনায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রংপুরে এক যুবকের বাড়িতে ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে চরমপন্থীরা গায়ের জোর দেখাচ্ছে। তবে এ ঘটনায় ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের মেয়াদে এ ধরনের অপরাধে জড়িত যে কারও বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে অসন্তোষ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়ে ভাষণ দেওয়ার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, এভাবে অনলাইনে ভাষণ দেওয়ার ঘটনায় বাংলাদেশ অসন্তুষ্ট। তাঁর বিষয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি।

সংবিধান সংস্কারে বিরোধী দলকে আহ্বান

সংবিধান সংস্কার কমিটিতে বিরোধী দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, জুলাই জাতীয় সনদের যেসব বিষয়ে ভিন্নমত বা আপত্তি নথিভুক্ত করা হয়েছিল, সরকার সেগুলো নিয়েও কাজ করবে।

আইজিপির বক্তব্য ঘিরে সৃষ্ট বিতর্ক, মানবাধিকার সংস্থাগুলোর প্রতিক্রিয়া এবং সরকারের পরবর্তী সিদ্ধান্তের বিষয়টি এখন রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে রয়ে


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস