জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

Abul Kalam Azad
Abul Kalam Azad
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের বিক্ষোভ মিছিল ও হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর এবং দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের বিক্ষোভ মিছিল ও হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর এবং দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকউজ্জামান, ভারপ্রাপ্ত সদস্যসচিব অ্যাডভোকেট আবুল খায়ের, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম এবং জেলা বিএনপির নেতা শিকদার শহিদুল ইসলাম লেনিন। সমাবেশ সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা এম. মাহবুব আলী সোহেল ও আজিজুর রহমান বেনো, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন ও সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্যসচিব সাজিদুর রহমান এবং সদর উপজেলা বিএনপির নেতা অরিক রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিএনপি বিক্ষোভ মিছিল

আপনার মতামত লিখুন

গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
0:00 0:00
1.0x
জনতার প্রেস

রোববার, ২৫ অক্টোবর ২০২৬


গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের বিক্ষোভ মিছিল ও হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর এবং দুই পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকউজ্জামান, ভারপ্রাপ্ত সদস্যসচিব অ্যাডভোকেট আবুল খায়ের, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম এবং জেলা বিএনপির নেতা শিকদার শহিদুল ইসলাম লেনিন। সমাবেশ সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা এম. মাহবুব আলী সোহেল ও আজিজুর রহমান বেনো, সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন ও সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্যসচিব সাজিদুর রহমান এবং সদর উপজেলা বিএনপির নেতা অরিক রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস