ইয়েমেনে দুই দিনের বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। এসব হামলার জন্য সৌদি আরবকে দায়ী করেছে গোষ্ঠীটি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরবের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
হুথি দের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার রাজধানী সানায় পৃথক দুটি বিমান হামলায় পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে।
একই দিন হুথি দের গণমাধ্যম কেন্দ্র জানায়, দেশটির তাইজ প্রদেশের উপকূলীয় শহর মোখায় দফায় দফায় বিমান হামলা চালানো হয়েছে। সেপ্টেম্বরের শুরুর দিকে শহরটি দখলে নেয় হুথি রা। তবে হামলায় কী ধরনের স্থাপনা বা লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি গণমাধ্যম কেন্দ্রটি।
এর আগে শুক্রবার তাইজ শহরের কাছে হিবা এলাকায় একটি বাড়িতে বিমান হামলায় একই পরিবারের চারজন নিহত হন। তাদের মধ্যে দুজন নারী ও দুটি শিশু ছিলেন।
ইয়েমেনে নতুন করে গৃহযুদ্ধের তীব্রতা বাড়ার মধ্যে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে সংঘাতও বেড়েছে। সাম্প্রতিক হামলাগুলোর জন্য সৌদি আরবকে দায়ী করেছে হুথিরা। এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি।
সূত্র: সিবিএস নিউজ

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন