জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

পর্যটন কার্নিভাল ঘিরে কুয়াকাটা সৈকতে বিচ ম্যারাথন

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পর্যটন কার্নিভাল ঘিরে কুয়াকাটা সৈকতে বিচ ম্যারাথন

কুয়াকাটা প্রতিনিধিঃ

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটন কার্নিভালের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে ছয় কিলোমিটারের বিচ ম্যারাথন ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শনিবার ভোর ৫টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া ম্যারাথনটি শেষ হয় গঙ্গামতি সৈকতে। এতে প্রায় ৮০০ থেকে ৯০০ পর্যটক অংশ নেন।

ম্যারাথনে অংশগ্রহণকারীরা সকালের স্নিগ্ধ পরিবেশ, সমুদ্রের উত্তাল ঢেউ এবং সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে দৌড় শেষ করেন। তবে আয়োজনের কিছু অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন কয়েকজন অংশগ্রহণকারী।

ম্যারাথন শেষে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ ও ঘ্রাণে উৎসবস্থলে তৈরি হয় গ্রামবাংলার চিরচেনা আবহ। পর্যটন কার্নিভালের এ আয়োজন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পর্যটকদের পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।

আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার দিনভর রয়েছে ভলিবল ও সেলিব্রেটি ক্রিকেট প্রতিযোগিতা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে শুক্রবার কার্নিভালের প্রথম দিনে চিত্রনায়িকা পূর্ণিমার স্টেজ শো, চিশতি বাউল ও প্রীতম হাসানের সংগীত পরিবেশনা এবং সাদ্দাম মালের কমেডি শো অনুষ্ঠিত হয়। পাশাপাশি দিনভর ছিল ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বীচ ফুটবল প্রতিযোগিতা।

দুই দিনব্যাপী এ কার্নিভালের সমাপ্তি ঘটবে রবিবার ভোরে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে।

এদিকে কার্নিভাল ঘিরে প্রত্যাশা অনুযায়ী পর্যটকের আগমন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের মতে, এমন আয়োজনকে কেন্দ্র করে পর্যটকের সংখ্যা বাড়লে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়ত।

কার্নিভাল উপলক্ষে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের ইন্সপেক্টর নাজমুল হাসান জানান, পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটায় প্রায় ৭০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণভাবে কার্নিভাল সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জনতার প্রেস

পর্যটন কার্নিভাল কুয়াকাটা সৈকত বিচ ম্যারাথন

আপনার মতামত লিখুন

পর্যটন কার্নিভাল ঘিরে কুয়াকাটা সৈকতে বিচ ম্যারাথন
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


পর্যটন কার্নিভাল ঘিরে কুয়াকাটা সৈকতে বিচ ম্যারাথন

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

কুয়াকাটা প্রতিনিধিঃ

পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটন কার্নিভালের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে ছয় কিলোমিটারের বিচ ম্যারাথন ও ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শনিবার ভোর ৫টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া ম্যারাথনটি শেষ হয় গঙ্গামতি সৈকতে। এতে প্রায় ৮০০ থেকে ৯০০ পর্যটক অংশ নেন।

ম্যারাথনে অংশগ্রহণকারীরা সকালের স্নিগ্ধ পরিবেশ, সমুদ্রের উত্তাল ঢেউ এবং সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে করতে দৌড় শেষ করেন। তবে আয়োজনের কিছু অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন কয়েকজন অংশগ্রহণকারী।

ম্যারাথন শেষে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ ও ঘ্রাণে উৎসবস্থলে তৈরি হয় গ্রামবাংলার চিরচেনা আবহ। পর্যটন কার্নিভালের এ আয়োজন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পর্যটকদের পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।

আয়োজক সূত্রে জানা গেছে, শনিবার দিনভর রয়েছে ভলিবল ও সেলিব্রেটি ক্রিকেট প্রতিযোগিতা। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে শুক্রবার কার্নিভালের প্রথম দিনে চিত্রনায়িকা পূর্ণিমার স্টেজ শো, চিশতি বাউল ও প্রীতম হাসানের সংগীত পরিবেশনা এবং সাদ্দাম মালের কমেডি শো অনুষ্ঠিত হয়। পাশাপাশি দিনভর ছিল ঘুড়ি উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বীচ ফুটবল প্রতিযোগিতা।

দুই দিনব্যাপী এ কার্নিভালের সমাপ্তি ঘটবে রবিবার ভোরে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে।

এদিকে কার্নিভাল ঘিরে প্রত্যাশা অনুযায়ী পর্যটকের আগমন না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের মতে, এমন আয়োজনকে কেন্দ্র করে পর্যটকের সংখ্যা বাড়লে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়ত।

কার্নিভাল উপলক্ষে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের ইন্সপেক্টর নাজমুল হাসান জানান, পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটায় প্রায় ৭০০ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। শান্তিপূর্ণভাবে কার্নিভাল সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জনতার প্রেস


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস