লক্ষ্মীপুরের কমলনগরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ছবি প্রকাশকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে মাহফুজ নামের এক যুবকের ঘুষিতে ফজলে আলী হাজারী (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার রাতে উপজেলার চর কাদিরা ইউনিয়নের বটতলী বাজারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
অভিযুক্ত মাহফুজ ওই এলাকার আবু তাহেরের ছেলে। নিহত ফজলে আলীও একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর আগে দেলোয়ারের সঙ্গে একই এলাকার জামাল হোসেনের মেয়ের প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়। কিছুদিন পর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি মেয়েপক্ষ অভিযোগ করে, দেলোয়ার তাঁর সাবেক স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে গতরাতে বটতলী বাজারে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে মারামারি হয়।
ফজলে আলীর শ্যালক মো. আয়ুব আলীর অভিযোগ, তাঁর ভাতিজা দেলোয়ারের সঙ্গে ওই মেয়ের বিবাহবিচ্ছেদ হয়েছে। দেলোয়ার তাঁর সাবেক স্ত্রীর ছবি ফেসবুকে প্রকাশ করেছে—এমন অভিযোগে চরফলকন ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দীন হাওলাদার ও স্থানীয় ফারুক মাঝির ইন্ধনে জামাল, আবু তাহের ও মাহফুজ তাঁর দুলাভাই ফজলে আলী হাজারীর ওপর হামলা করেন। এ সময় মাহফুজ তাঁকে এলোপাতাড়ি ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
তবে এ বিষয়ে ইউপি সদস্য নাজিম উদ্দীন হাওলাদার বলেন, আমার ভাতিজিকে অন্যত্র বিয়ে দেওয়ার পরও আগের দেলোয়ার ফেসবুকে তাঁদের অন্তরঙ্গ ছবি প্রকাশ করেছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করি। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে মেয়ের খালাতো ভাই মাহফুজ ফজলে আলী হাজারীকে একটি ঘুষি মারেন। এর দুই থেকে তিন ঘণ্টা পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর ধারণা, বৃদ্ধ স্ট্রোক করে থাকতে পারেন। কারণ, তিনি এর আগেও দুবার স্ট্রোক করেছিলেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের স্বজনেরা।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন