বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতের ভুল রাজনীতির কারণেই তারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, ছিয়ানব্বইতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এখনো তাদের অপরিণামদর্শী রাজনীতির কারণেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ সৃষ্টি হতে পারে।
শুক্রবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘি মাঠে রিয়াজউদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য নিছক রাজনৈতিক অনুমান নয়; বরং তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, বাস্তব পরিস্থিতির বিশ্লেষণ ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়া একটি সতর্কবার্তা। জনগণকে সতর্ক করাই ছিল এ বক্তব্যের মূল উদ্দেশ্য।
জামায়াতের সেক্রেটারি জেনারেলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, অন্য কোনো দেশ নয় বাংলাদেশের জনগণের সাথে নিবিড় যোগাযোগ স্থাপনই বিএনপির রাজনীতির কৌশল, জনগণ বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস, বিএনপির রাজনৈতিক ক্ষমতার নিয়ামক শক্তি।
প্রিন্স বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চাইবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান প্রিন্স।
অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারে গুরুত্বারোপ করে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি ঐক্য, শৃঙ্খলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি তৈরি করে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করে।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন