জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

চট্টগ্রামে ১৫ টন চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই, বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা

বান্দরবানের লামা থেকে উদ্ধার করা হয় ১৪৪ বস্তা চিনি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চালককে অচেতন করে ১৫ টন চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার এলাকা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম। এর আগে বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পটিয়া থানা পুলিশ ও আজিজনগর পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে এসব চিনি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মেঘনাঘাটের মেঘনা সুগার মিল থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী সিরাজুল ইসলামের ২৮ টন চিনি কিনে নেন।

চিনিগুলো একটি কাভার্ডভ্যানটি গন্তব্যে রওনা দেয়। গত ২০ অক্টোবর নাসিরাবাদে একটি কারখানায় ১৩ টন চিনি খালাসের পর বাকি ১৫ টন চিনি পটিয়ার ফুলকলি কারখানায় নেওয়ার কথা ছিল। পরদিন ভোররাতে পটিয়ার মনসা বাদামতল এলাকা থেকে চালক আলমগীরকে (৪৫) অচেতন ও অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চালকের দাবি, তাকে বিষাক্ত ইনজেকশন দিয়ে অচেতন করা হয়েছিল। ছিনতাই হওয়া চিনির আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা এবং কাভার্ডভ্যানটির মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম জানান, বাজারের কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ১৪৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বাকি চিনি উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, উদ্ধার অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ চট্টগ্রাম উদ্ধার ছিনতাইকারী গাড়ি ছিনতাই

আপনার মতামত লিখুন

চট্টগ্রামে ১৫ টন চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই, বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে ১৫ টন চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই, বান্দরবানে উদ্ধার ১৪৪ বস্তা

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

চট্টগ্রামের পটিয়া উপজেলায় চালককে অচেতন করে ১৫ টন চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনায় বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি মফিজ বাজার এলাকা থেকে ১৪৪ বস্তা চিনি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) চিনি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম। এর আগে বুধবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পটিয়া থানা পুলিশ ও আজিজনগর পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে এসব চিনি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মেঘনাঘাটের মেঘনা সুগার মিল থেকে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী সিরাজুল ইসলামের ২৮ টন চিনি কিনে নেন।

চিনিগুলো একটি কাভার্ডভ্যানটি গন্তব্যে রওনা দেয়। গত ২০ অক্টোবর নাসিরাবাদে একটি কারখানায় ১৩ টন চিনি খালাসের পর বাকি ১৫ টন চিনি পটিয়ার ফুলকলি কারখানায় নেওয়ার কথা ছিল। পরদিন ভোররাতে পটিয়ার মনসা বাদামতল এলাকা থেকে চালক আলমগীরকে (৪৫) অচেতন ও অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চালকের দাবি, তাকে বিষাক্ত ইনজেকশন দিয়ে অচেতন করা হয়েছিল। ছিনতাই হওয়া চিনির আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা এবং কাভার্ডভ্যানটির মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হামিদুল ইসলাম জানান, বাজারের কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ১৪৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বাকি চিনি উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পটিয়া থানার ওসি জিয়াউল হক বলেন, উদ্ধার অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস