জনতার প্রেস

মূল পাতা

অর্থনীতি

সৌদিগামী বাতিল ১৩৪ ফ্লাইট, ক্ষতিগ্রস্ত ২০ হাজারের বেশি যাত্রী

ফাইল ছবি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে দেশে বিভিন্ন এয়ারলাইনসের ১৩৪টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৬১টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৩টি। এসব ফ্লাইটের কারণে এখন পর্যন্ত ২০ হাজার ২৫৪ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২ টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০ টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারলাইনসের ১০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮ টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১৪ টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার ছয়টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান বিধিনিষেধের কারণে ফ্লাইট পরিচালনায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের স্বাভাবিক যাত্রা নিশ্চিত করতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

জেলার খবর সৌদি আরব ঢাকা বিভাগ বিমানবন্দর এয়ারলাইনস শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

আপনার মতামত লিখুন

সৌদিগামী বাতিল ১৩৪ ফ্লাইট, ক্ষতিগ্রস্ত ২০ হাজারের বেশি যাত্রী
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সৌদিগামী বাতিল ১৩৪ ফ্লাইট, ক্ষতিগ্রস্ত ২০ হাজারের বেশি যাত্রী

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে দেশে বিভিন্ন এয়ারলাইনসের ১৩৪টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ৬১টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৩টি। এসব ফ্লাইটের কারণে এখন পর্যন্ত ২০ হাজার ২৫৪ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২২ টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০ টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারলাইনসের ১০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৮ টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১৪ টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার ছয়টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান বিধিনিষেধের কারণে ফ্লাইট পরিচালনায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলোর যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের স্বাভাবিক যাত্রা নিশ্চিত করতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস