বরগুনার বেতাগী উপজেলায় সার্বজনীন কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে চিফ হুইপ বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারি কার্যক্রমে কোনো বৈষম্য করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।আরও পড়ুনআরও পড়ুনমাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: ডেপুটি স্পিকার
পরিদর্শনকালে বেতাগীর সার্বজনীন কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি মনি শংকর ও বরুণ কৃষ্ণ কর্মকার তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উত্তরীয় পরিয়ে বরণ করেন।
এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে চিফ হুইপের কাছে একটি মডেল মন্দির নির্মাণের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেতাগী থানার ওসিসহ স্থানীয় ব্যক্তিরা।

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন