রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনের অংশ হিসেবে নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এবং দেশকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য করে তুলতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে যান প্রধানমন্ত্রী। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি দেশ গঠন ও পরিবেশ রক্ষায় তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শুধু সরকারের পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণদের নিজেদের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে ২৪-এর আন্দোলন সফল করেছিলে। এটা কি কোনো একক দল করেছিল? সবাই মিলে করেছিল, তাই না?’
তিনি বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব, তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। তবে আন্দোলনের মধ্যেই দায়িত্ব শেষ হয়ে যায় না। দেশ পুনর্গঠন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার কাজেও তরুণদের এগিয়ে আসতে হবে।
রাজধানী ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, শহরের বাতাস ক্রমেই দূষিত হয়ে পড়ছে। এর ফলে বিশেষ করে শিশুরা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানো এবং পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার ইতিমধ্যে দেশকে পরিচ্ছন্ন ও সবুজ করার উদ্যোগ নিয়েছে। তবে এসব উদ্যোগ সফল করতে তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। নিজেদের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদের মধ্যেও পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দুটি আবেদন—দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।’
প্রধানমন্ত্রীর এ আহ্বানে পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব উঠে আসে। একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন