জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত
শিশু হাসপাতালের প্রধানমন্ত্রী ছবি সংগৃহীত

জনতার প্রেস | নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ, হাসপাতালের পরিচ্ছন্নতা ও সার্বিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় চিকিৎসকের কক্ষটিও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একজন চিকিৎসকের এমন আচরণ এবং কর্মপরিবেশের এই অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন সরকারপ্রধান।

পরে প্রধানমন্ত্রী হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

শিশুদের চিকিৎসাসেবায় নিয়োজিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও পেশাগত শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি এ পরিদর্শনে বিশেষ গুরুত্ব পেয়েছে।

প্রধানমন্ত্রী শিশু হাসপাতাল বরখাস্ত

আপনার মতামত লিখুন

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত
0:00 0:00
1.0x
জনতার প্রেস

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, প্রধানমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

জনতার প্রেস | নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনে গিয়ে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনে যান। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ, হাসপাতালের পরিচ্ছন্নতা ও সার্বিক স্বাস্থ্যসেবা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে গিয়ে তাঁকে ধূমপান করতে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় চিকিৎসকের কক্ষটিও অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে একজন চিকিৎসকের এমন আচরণ এবং কর্মপরিবেশের এই অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন সরকারপ্রধান।

পরে প্রধানমন্ত্রী হাসপাতালের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর চিকিৎসক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

শিশুদের চিকিৎসাসেবায় নিয়োজিত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও পেশাগত শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি এ পরিদর্শনে বিশেষ গুরুত্ব পেয়েছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস