জনতার প্রেস

মূল পাতা

আন্তর্জাতিক

‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলে যোগ দেওয়ার প্রস্তুতির সময় পুলিশের পদক্ষেপ; অনুমতি ছাড়া মিছিল ও লোকসমাগম নিষিদ্ধের কথা জানিয়ে নোটিশ

দিল্লিতে মিছিলে যাওয়ার আগে বাড়ি থেকে আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দিল্লিতে মিছিলে যাওয়ার আগে বাড়ি থেকে আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
ভারতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে শুক্রবার তার বাড়ি থেকে আটক করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক | জনতার প্রেস

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে নিজ বাড়ি থেকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলে যোগ দিতে যাওয়ার কয়েক মিনিট আগে তাঁকে আটক করা হয়। এক সপ্তাহের মধ্যে এটি তাঁর দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর দীপকেকে আটক করা হয়েছিল।

দুই সিজেপি সদস্যের গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল

‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল আয়োজনের অন্যতম কারণ ছিল সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকারের গ্রেপ্তার।

গত ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে দিল্লির যন্তর মন্তরে প্রবেশের পর তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগের দিন প্রতিবাদের স্থান হিসেবে ঐতিহাসিক এই এলাকায় কর্মসূচি পালনের অনুমতি বাতিল করা হয়েছিল। পরে তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

দুই দলীয় সদস্যের গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার মিছিলের প্রস্তুতি নেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

মিছিল না করার নোটিশ দেয় পুলিশ

মিছিলে যোগ দেওয়ার আগে দীপকের বাড়িতে গিয়ে তাঁকে নোটিশ দেয় দিল্লি পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএস) ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, দিল্লির কেন্দ্রস্থলের বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নয়াদিল্লি পৌর পরিষদ (এনডিএমসি) অনুমতি দেয়নি। এ অবস্থায় মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে পুলিশ সতর্ক করে।

জাতীয় পতাকা ও মিছিল নিয়ে পুলিশের ব্যাখ্যা

গান্ধীর ছবি আঁকা সাদা টি-শার্ট ও জিনস পরা ৩১ বছর বয়সী দীপকেকে পুলিশ জানায়, জাতীয় পতাকা ওড়ানো আইনবিরুদ্ধ নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা ও লোকজন জড়ো করা নিষেধাজ্ঞার লঙ্ঘন হতে পারে। এ ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তাঁকে জানানো হয়।

এ ছাড়া জাতীয় পতাকা বিধি অনুযায়ী পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের নিয়ম সম্পর্কেও তাঁকে অবহিত করা হয়।

পুলিশের সঙ্গে কথোপকথনের ভিডিও

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দীপকের কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে তিনি পুলিশের এক সদস্যকে প্রশ্ন করছেন, ‘আপনারা আমার বিরুদ্ধে কী অভিযোগ এনেছেন?’

ভিডিওতে কাচের ওপরের অংশ থাকা একটি টেবিলে কয়েকটি কাগজও দেখা যায়। দীপকে সেগুলো খতিয়ে দেখছেন, কিছু অংশ পড়ে শোনাচ্ছেন এবং পুলিশের সদস্যদের বিভিন্ন প্রশ্ন করছেন।

অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি সিজেপি,

আপনার মতামত লিখুন

দিল্লিতে মিছিলে যাওয়ার আগে বাড়ি থেকে আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দিল্লিতে মিছিলে যাওয়ার আগে বাড়ি থেকে আটক সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

আন্তর্জাতিক ডেস্ক | জনতার প্রেস

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে নিজ বাড়ি থেকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলে যোগ দিতে যাওয়ার কয়েক মিনিট আগে তাঁকে আটক করা হয়। এক সপ্তাহের মধ্যে এটি তাঁর দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর দীপকেকে আটক করা হয়েছিল।

দুই সিজেপি সদস্যের গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল

‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল আয়োজনের অন্যতম কারণ ছিল সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকারের গ্রেপ্তার।

গত ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে দিল্লির যন্তর মন্তরে প্রবেশের পর তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগের দিন প্রতিবাদের স্থান হিসেবে ঐতিহাসিক এই এলাকায় কর্মসূচি পালনের অনুমতি বাতিল করা হয়েছিল। পরে তাঁদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

দুই দলীয় সদস্যের গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার মিছিলের প্রস্তুতি নেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

মিছিল না করার নোটিশ দেয় পুলিশ

মিছিলে যোগ দেওয়ার আগে দীপকের বাড়িতে গিয়ে তাঁকে নোটিশ দেয় দিল্লি পুলিশ। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএস) ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, দিল্লির কেন্দ্রস্থলের বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নয়াদিল্লি পৌর পরিষদ (এনডিএমসি) অনুমতি দেয়নি। এ অবস্থায় মিছিল করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বলে পুলিশ সতর্ক করে।

জাতীয় পতাকা ও মিছিল নিয়ে পুলিশের ব্যাখ্যা

গান্ধীর ছবি আঁকা সাদা টি-শার্ট ও জিনস পরা ৩১ বছর বয়সী দীপকেকে পুলিশ জানায়, জাতীয় পতাকা ওড়ানো আইনবিরুদ্ধ নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা ও লোকজন জড়ো করা নিষেধাজ্ঞার লঙ্ঘন হতে পারে। এ ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তাঁকে জানানো হয়।

এ ছাড়া জাতীয় পতাকা বিধি অনুযায়ী পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের নিয়ম সম্পর্কেও তাঁকে অবহিত করা হয়।

পুলিশের সঙ্গে কথোপকথনের ভিডিও

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দীপকের কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। নিজের বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে তিনি পুলিশের এক সদস্যকে প্রশ্ন করছেন, ‘আপনারা আমার বিরুদ্ধে কী অভিযোগ এনেছেন?’

ভিডিওতে কাচের ওপরের অংশ থাকা একটি টেবিলে কয়েকটি কাগজও দেখা যায়। দীপকে সেগুলো খতিয়ে দেখছেন, কিছু অংশ পড়ে শোনাচ্ছেন এবং পুলিশের সদস্যদের বিভিন্ন প্রশ্ন করছেন।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস