জনতার প্রেস | নিজস্ব প্রতিবেদক
শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের দক্ষতা ও সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে ঢাকা ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ক্লাব কার্যক্রম-২০২৬। ১৩ ও ১৪ অক্টোবর আয়োজিত এ অনুষ্ঠানে বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতার প্রকাশ ঘটে।
‘মেধা, মনন-সৃজন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বুনি আগামীর স্বপ্ন’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির বুধবার (১৪ অক্টোবর) সমাপনী দিনে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন অতিথিরা। এ সময় বক্তব্য দেন ঢাকা ওয়াইডব্লিউসিএর সভাপতি বার্থা গীতি বাড়ৈ, সাধারণ সম্পাদক সিলভিয়া শান্তশ্রী মজুমদার, বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ অনুভূতি সিনহা এবং বর্তমান অধ্যক্ষ ফ্লোরেন্স গমেজ।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের বিকাশে ক্লাবভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন ক্লাবের কার্যক্রমে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানের বিশেষ পর্বে বক্তব্য দেন লেখক, সংগঠক ও প্রথম আলোর পরামর্শক মুনির হাসান। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ক্লাব কার্যক্রম শুধু বিনোদনের মাধ্যম নয়; বরং এটি ভবিষ্যৎ জীবনের জন্য নিজেকে প্রস্তুত করার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা, দলগত কাজের দক্ষতা ও নতুন কিছু শেখার আগ্রহ বাড়াতে সহায়তা করে।
এবারের বার্ষিক ক্লাব কার্যক্রমে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), পরিবেশসহ মোট ১৩টি ক্লাব বিভিন্ন প্রতিযোগিতা ও সৃজনশীল আয়োজন করে। এসব কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও প্রতিভা তুলে ধরার সুযোগ পায়।
আয়োজনের অংশ হিসেবে ছিল প্রথমা প্রকাশনীর বইয়ের স্টল। সেখানে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান কল্পকাহিনি, গণিত ও পদার্থবিজ্ঞানের বিভিন্ন বই কেনার সুযোগ রাখা হয়।
দুই দিনব্যাপী এ আয়োজনের সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন