জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

গাছের ডাল দিয়ে মুখ ও ঘাড়ে আঘাত, থুতনিতে আটটি সেলাই; শিক্ষার্থীকে বহিষ্কার, মামলা করার প্রস্তুতি

বগুড়ায় শাসন করায় শিক্ষককে পিটিয়ে আহত করল সপ্তম শ্রেণির ছাত্র

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বগুড়ায় শাসন করায় শিক্ষককে পিটিয়ে আহত করল সপ্তম শ্রেণির ছাত্র

নিজস্ব প্রতিবেদক | জনতার প্রেস

বগুড়ায় স্কুলে শাসন করায় ছুটির পর রাস্তায় শরীরচর্চা শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। সোমবার বিকেলে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

আহত শিক্ষকের নাম রায়হান ইসলাম। তিনি বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক। অভিযুক্ত শিক্ষার্থীর নাম রিয়াদ ইসলাম কিরন। সে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

যেভাবে হামলার ঘটনা ঘটে

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয়ের ছুটি শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিক্ষক রায়হান ইসলাম। পথে এপিবিএনের সামনে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থী কিরন। শিক্ষক সেখানে পৌঁছালে তাকে থামতে বলে সে।

শিক্ষক থামার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই কিরন গাছের ডাল দিয়ে তাঁর মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় বলে জানা গেছে।

শিক্ষকের থুতনিতে আটটি সেলাই

বিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীর আঘাতে শিক্ষক রায়হান ইসলামের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তাঁর ঘাড়েও গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়িতে অবস্থান করছেন।

শিক্ষার্থীকে বহিষ্কার, মামলা করার প্রস্তুতি

অধ্যক্ষ আরও জানান, অভিযুক্ত রিয়াদ ইসলাম কিরন বগুড়া সদর উপজেলার রজাকপুর গ্রামের বিপুল মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান অধ্যক্ষ।

বগুড়ায় শিক্ষককে পিটিয়ে আহত সপ্তম শ্রেণির শিক্ষার্থীর হামলা, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ

আপনার মতামত লিখুন

বগুড়ায় শাসন করায় শিক্ষককে পিটিয়ে আহত করল সপ্তম শ্রেণির ছাত্র
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বগুড়ায় শাসন করায় শিক্ষককে পিটিয়ে আহত করল সপ্তম শ্রেণির ছাত্র

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক | জনতার প্রেস

বগুড়ায় স্কুলে শাসন করায় ছুটির পর রাস্তায় শরীরচর্চা শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে। সোমবার বিকেলে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

আহত শিক্ষকের নাম রায়হান ইসলাম। তিনি বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা শিক্ষক। অভিযুক্ত শিক্ষার্থীর নাম রিয়াদ ইসলাম কিরন। সে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির ছাত্র।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

যেভাবে হামলার ঘটনা ঘটে

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিদ্যালয়ের ছুটি শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন শিক্ষক রায়হান ইসলাম। পথে এপিবিএনের সামনে গাছের ডাল হাতে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থী কিরন। শিক্ষক সেখানে পৌঁছালে তাকে থামতে বলে সে।

শিক্ষক থামার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই কিরন গাছের ডাল দিয়ে তাঁর মুখ ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় বলে জানা গেছে।

শিক্ষকের থুতনিতে আটটি সেলাই

বিদ্যালয়ের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান জানান, শিক্ষার্থীর আঘাতে শিক্ষক রায়হান ইসলামের থুতনিতে আটটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তাঁর ঘাড়েও গুরুতর আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়িতে অবস্থান করছেন।

শিক্ষার্থীকে বহিষ্কার, মামলা করার প্রস্তুতি

অধ্যক্ষ আরও জানান, অভিযুক্ত রিয়াদ ইসলাম কিরন বগুড়া সদর উপজেলার রজাকপুর গ্রামের বিপুল মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান অধ্যক্ষ।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস