জনতার প্রেস

মূল পাতা

সারাদেশ

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার
আল আমিনছবি: পরিবারের সৌজন্যে

মেয়ের জন্মদিনের কেক কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাবা। কিন্তু সেই কেক আর কেনা হয়নি, বাড়িতে ফেরাও হয়নি। চাঁদপুরের শাহরাস্তিতে বাসের চাপায় নিহত হয়েছেন সৌদিপ্রবাসী আল আমিন (৪০)। আগামী রোববারই তাঁর সৌদি আরব ফেরার কথা ছিল।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

আল আমিনের নিকটাত্মীয় বাহারউদ্দিন জানান, আল আমিনের এক মেয়ে। তার জন্মদিনের কেক কিনতে মোটরসাইকেলে হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন তিনি। পথে মৌতাবাড়ী এলাকায় একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আল আমিন ও মোটরসাইকেলের আরেক আরোহী হৃদয় (১৯) গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আল আমিনকে মৃত বলে ঘোষণা করেন। আহত হৃদয়কে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাহারউদ্দিন বলেন, আগামী রোববার সকালে আল আমিনের সৌদি আরবে ফেরার কথা ছিল।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

সড়ক দুর্ঘটনা পুলিশ নিহত প্রবাসী চট্টগ্রাম বিভাগ

আপনার মতামত লিখুন

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার
0:00 0:00
1.0x
জনতার প্রেস

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

মেয়ের জন্মদিনের কেক কিনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাবা। কিন্তু সেই কেক আর কেনা হয়নি, বাড়িতে ফেরাও হয়নি। চাঁদপুরের শাহরাস্তিতে বাসের চাপায় নিহত হয়েছেন সৌদিপ্রবাসী আল আমিন (৪০)। আগামী রোববারই তাঁর সৌদি আরব ফেরার কথা ছিল।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার মৌতাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

আল আমিনের নিকটাত্মীয় বাহারউদ্দিন জানান, আল আমিনের এক মেয়ে। তার জন্মদিনের কেক কিনতে মোটরসাইকেলে হাজীগঞ্জের দিকে যাচ্ছিলেন তিনি। পথে মৌতাবাড়ী এলাকায় একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আল আমিন ও মোটরসাইকেলের আরেক আরোহী হৃদয় (১৯) গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আল আমিনকে মৃত বলে ঘোষণা করেন। আহত হৃদয়কে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাহারউদ্দিন বলেন, আগামী রোববার সকালে আল আমিনের সৌদি আরবে ফেরার কথা ছিল।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস