জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

২০২৪ সালের ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানের ঘটনা বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগ

গোলাম মাওলা রনির বক্তব্যের প্রতিবাদ চ্যানেল আইয়ের

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গোলাম মাওলা রনির বক্তব্যের প্রতিবাদ চ্যানেল আইয়ের
দীপ্তি চৌধুরী, শামসুদ্দিন চৌধুরী মানিক, টু দ্য পয়েন্ট,

জনতার প্রেস ডেস্ক: 

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি সম্প্রতি একটি পডকাস্টে ২০২৪ সালের ১৮ জুলাই চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে সঞ্চালক দীপ্তি চৌধুরীর সঙ্গে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দুর্ব্যবহারের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন বলে জানিয়েছে চ্যানেল আই।

এ ঘটনায় গোলাম মাওলা রনির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি।

চ্যানেল আইয়ের এক বিবৃতিতে বলা হয়, ওই ঘটনা বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফলে ঘটনাটিকে ঘিরে গোলাম মাওলা রনি যেভাবে বক্তব্য দিয়েছেন, তাতে প্রতিষ্ঠানটি প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, গোলাম মাওলা রনি ওই ঘটনার সঙ্গে চ্যানেল আইয়ের কর্মীদের যেভাবে যুক্ত করেছেন এবং নিজের গুরুত্ব বাড়াতে ঘটনায় নানা রং চড়িয়েছেন, তা সাধারণ রুচিবোধের পরিপন্থী।

পুরো ঘটনা চ্যানেল আইয়ের আর্কাইভে

চ্যানেল আই জানিয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাইয়ের ওই অনুষ্ঠানের পুরো ভিডিও তাদের আর্কাইভে সংরক্ষিত রয়েছে। ফলে ঘটনাটির ভিডিও সংরক্ষিত থাকা সত্ত্বেও গোলাম মাওলা রনির বক্তব্যে তা ভিন্নভাবে উপস্থাপনের বিষয়টি প্রতিষ্ঠানটির কাছে বিস্ময়কর বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, চ্যানেল আই গোলাম মাওলা রনির এ ধরনের বক্তব্য এবং ওই ঘটনার বিকৃত উপস্থাপনাকে প্রত্যাখ্যান করছে।

চ্যানেল আই আরও জানিয়েছে, ঘটনার প্রকৃত চিত্র তাদের সংরক্ষিত ভিডিওতে স্পষ্টভাবে রয়েছে।

গোলাম মাওলা রনি, চ্যানেল আই, দীপ্তি চৌধুরী,

আপনার মতামত লিখুন

গোলাম মাওলা রনির বক্তব্যের প্রতিবাদ চ্যানেল আইয়ের
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

গোলাম মাওলা রনির বক্তব্যের প্রতিবাদ চ্যানেল আইয়ের

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

জনতার প্রেস ডেস্ক: 

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি সম্প্রতি একটি পডকাস্টে ২০২৪ সালের ১৮ জুলাই চ্যানেল আইয়ের ‘টু দ্য পয়েন্ট’ অনুষ্ঠানে সঞ্চালক দীপ্তি চৌধুরীর সঙ্গে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের দুর্ব্যবহারের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন বলে জানিয়েছে চ্যানেল আই।

এ ঘটনায় গোলাম মাওলা রনির বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি।

চ্যানেল আইয়ের এক বিবৃতিতে বলা হয়, ওই ঘটনা বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। ফলে ঘটনাটিকে ঘিরে গোলাম মাওলা রনি যেভাবে বক্তব্য দিয়েছেন, তাতে প্রতিষ্ঠানটি প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, গোলাম মাওলা রনি ওই ঘটনার সঙ্গে চ্যানেল আইয়ের কর্মীদের যেভাবে যুক্ত করেছেন এবং নিজের গুরুত্ব বাড়াতে ঘটনায় নানা রং চড়িয়েছেন, তা সাধারণ রুচিবোধের পরিপন্থী।

পুরো ঘটনা চ্যানেল আইয়ের আর্কাইভে

চ্যানেল আই জানিয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাইয়ের ওই অনুষ্ঠানের পুরো ভিডিও তাদের আর্কাইভে সংরক্ষিত রয়েছে। ফলে ঘটনাটির ভিডিও সংরক্ষিত থাকা সত্ত্বেও গোলাম মাওলা রনির বক্তব্যে তা ভিন্নভাবে উপস্থাপনের বিষয়টি প্রতিষ্ঠানটির কাছে বিস্ময়কর বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, চ্যানেল আই গোলাম মাওলা রনির এ ধরনের বক্তব্য এবং ওই ঘটনার বিকৃত উপস্থাপনাকে প্রত্যাখ্যান করছে।

চ্যানেল আই আরও জানিয়েছে, ঘটনার প্রকৃত চিত্র তাদের সংরক্ষিত ভিডিওতে স্পষ্টভাবে রয়েছে।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস