আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন পুনরায় চালু হওয়া এবং যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক সমঝোতার সম্ভাবনায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে বুধবার (২৩ সেপ্টেম্বর) টানা ষষ্ঠ সেশনের মতো কমেছে অপরিশোধিত তেলের দাম।
বাজারে সরবরাহ বাড়ার প্রত্যাশার পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত কমার সম্ভাবনাও বিনিয়োগকারীদের মধ্যে তেলের দাম নিয়ে চাপ তৈরি করেছে। বুধবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ১ দশমিক ০৯ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ৯৮ দশমিক ১৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে দাঁড়ায় ৮৯ দশমিক ০১ ডলারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
তেলের বাজারে দরপতনের অন্যতম প্রধান কারণ সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে কার্যক্রম পুনরায় শুরু হওয়া। ১১ সেপ্টেম্বর ড্রোন হামলার পর পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সৌদি কর্তৃপক্ষ হামলার জন্য ইরাকি মিলিশিয়া গোষ্ঠীগুলোকে দায়ী করেছিল।
পাইপলাইনটি হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের ইয়ানবু বন্দরে অপরিশোধিত তেল পরিবহনের বিকল্প পথ হিসেবে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে স্বাভাবিক পরিস্থিতিতে দৈনিক প্রায় ৪০ লাখ ব্যারেল তেল পরিবহন করা সম্ভব, যা বৈশ্বিক সরবরাহের প্রায় ৪ শতাংশের সমান।
তবে পাইপলাইনটি পুরো সক্ষমতায় ফিরতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। হামলায় তিনটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় পূর্ণ সক্ষমতায় ফিরতে প্রায় ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
তেলের দামে চাপ তৈরির আরেকটি কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের সম্ভাবনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদে ইরান নিয়ে কঠোর বক্তব্য দিলেও একই সময়ে তাঁর প্রতিনিধিদের মাধ্যমে ইরানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার খবর এসেছে।
রয়টার্স জানিয়েছে, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার নিউইয়র্কে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। এই যোগাযোগের ফলে দীর্ঘস্থায়ী সংঘাত অবসানের সম্ভাবনা নিয়ে বাজারে কিছুটা আশাবাদ তৈরি হয়েছে।
এর আগে ইরানের পক্ষ থেকেও হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার সম্ভাবনার ইঙ্গিত দেওয়া হয়েছিল। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরলে বৈশ্বিক তেল সরবরাহ পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনার পাশাপাশি ইরাকের তেল রপ্তানিও বাড়ছে। দেশটির তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ জানিয়েছেন, ইরাকের অপরিশোধিত তেল রপ্তানি দৈনিক ৩০ লাখ ব্যারেলের বেশি হয়েছে। তুরস্কের মাধ্যমে রপ্তানি আরও বাড়িয়ে দৈনিক প্রায় ৬ লাখ ব্যারেলে উন্নীত করার প্রক্রিয়াও চলছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে জ্বালানি মজুত বৃদ্ধির খবরও বাজারে বাড়তি চাপ তৈরি করেছে। সরবরাহ পরিস্থিতির উন্নতি, মধ্যপ্রাচ্যের বিকল্প রপ্তানি পথ চালু এবং কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা—সব মিলিয়ে বৈশ্বিক তেলবাজারে বর্তমানে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের দৃষ্টিতে, সামনে তেলের দামের গতিপথ অনেকটাই নির্ভর করবে হরমুজ প্রণালিতে নৌ চলাচল কতটা স্বাভাবিক হয়, সৌদি পাইপলাইন কত দ্রুত পূর্ণ সক্ষমতায় ফেরে এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কূটনৈতিক সমাধানের দিকে কতটা অগ্রগতি হয়।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন