জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে তেহরান ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে রওনা হওয়ার আগে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরান তার অধিকার ও অবস্থান থেকে একচুলও সরে আসবে না। বরং সেগুলো আরও দৃঢ়ভাবে তুলে ধরা হবে।
তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইনের নীতিমালা ও বিভিন্ন দেশের অধিকার অনেক সময় রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক শক্তির প্রভাবে উপেক্ষিত হচ্ছে। জাতিসংঘের এবারের অধিবেশনে ইরান এসব বিষয় তুলে ধরবে বলেও জানান তিনি।
ইরানের প্রেসিডেন্টের নিউইয়র্ক সফর এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সম্পর্ক এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। পেজেশকিয়ান বলেন, চাপ বা জোর প্রয়োগ করে কোনো স্বাধীন জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়।
পেজেশকিয়ানের সফরের আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিউইয়র্কে পৌঁছেছেন। সোমবার তিনি সেখানে অবতরণ করেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানি প্রতিনিধিদলের কার্যক্রমে সমন্বয়ের প্রস্তুতি নিচ্ছেন।
পেজেশকিয়ানের জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক ও পরামর্শ করার কথা রয়েছে। বর্তমান আঞ্চলিক উত্তেজনা, কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক পর্যায়ে ইরানের অবস্থান—এসব বিষয় তাঁর সফরে গুরুত্ব পেতে পারে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘের মঞ্চে দেশটির অবস্থান ও আন্তর্জাতিক ইস্যুগুলো তুলে ধরাই এবারের সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন