জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

জেএফকে বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জেএফকে বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
“জেএফকে বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনতার প্রেস ডেস্ক | নিউইয়র্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে তাকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা রয়েছেন। এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়।

জেএফকে বিমানবন্দরের টার্মিনাল-১-এর ভিআইপি লাউঞ্জে প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটরকেডযোগে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে নেওয়া হয়। সেখানে তিনি সফরকালে অবস্থান করবেন। নিউইয়র্কে তার আগমনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। বিমানবন্দর ও হোটেলের পথে বিভিন্ন স্থানে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

ব্যস্ত কর্মসূচি সামনে

নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক, দ্বিপক্ষীয় বৈঠক ও পার্শ্ব-আয়োজনে অংশ নেবেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্বাগত প্রাতঃরাশে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিন তিনি সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে অংশ নেবেন এবং বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক বৈষম্য নিয়ে বিভিন্ন উচ্চপর্যায়ের আয়োজনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ আয়োজিত একটি পার্শ্ব-আলোচনায় মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পেতে পারে।

২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি ২৪ সেপ্টেম্বর। ওই দিন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেবেন তারেক রহমান। তার বক্তব্যের জন্য প্রায় ১৫ মিনিট সময় নির্ধারিত রয়েছে বলে প্রকাশিত কর্মসূচিতে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠকে তিনি উদ্বোধনী বক্তব্য দেবেন। মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং দক্ষ মিডওয়াইফারি নিয়েও বাংলাদেশের আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফরকালে প্রধানমন্ত্রী কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠকের কর্মসূচি রয়েছে।

২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে ব্যবসায়ী ও বিনিয়োগসংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্র ও বৈশ্বিক অগ্রাধিকারের পাশাপাশি রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর কর্মসূচিতে গুরুত্ব পাচ্ছে।

প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

জেএফকে বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

জেএফকে বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস