জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর ও ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রার্থী চূড়ান্তসহ বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভাবনা

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফর এবং দলীয় বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক বিষয় বৈঠকে গুরুত্ব পেতে পারে।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তাঁর সফরকে কেন্দ্র করে প্রস্তুতি, সফরের বিভিন্ন দিক এবং সংশ্লিষ্ট রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়টিও বৈঠকের আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।

এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তিনিও বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সফর এবং উপনির্বাচনকে ঘিরে দলীয় কৌশলসহ বিভিন্ন বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

বিএনপি বিএনপি বৈঠকে বসেছে

আপনার মতামত লিখুন

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে অংশ নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাষ্ট্র সফর এবং দলীয় বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক বিষয় বৈঠকে গুরুত্ব পেতে পারে।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। তাঁর সফরকে কেন্দ্র করে প্রস্তুতি, সফরের বিভিন্ন দিক এবং সংশ্লিষ্ট রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়টিও বৈঠকের আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।

এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তিনিও বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সফর এবং উপনির্বাচনকে ঘিরে দলীয় কৌশলসহ বিভিন্ন বিষয়ে স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস