জনতার প্রেস

মূল পাতা

আন্তর্জাতিক

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

শাহীন
শাহীন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন। ছবি: সংগৃহীত

চীনের একদল গবেষক পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল এক খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন। দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়া একটি এলাকায় ‘সিয়াংইয়াংহং ১০’ নামের গবেষণা জাহাজ থেকে ১৮ দিনের অভিযান চালিয়ে এই আবিষ্কার হয়। গবেষকরা ডুবোযান ব্যবহার করে ৭০০ থেকে ১,৫০০ মিটার গভীরে নতুন এই খনিজ ক্ষেত্রটি শনাক্ত করেন।

হাইড্রোথার্মাল ভেন্ট বা উত্তপ্ত সামুদ্রিক জলউৎস থেকে সংগ্রহ করা আকরিক নমুনার প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এখানকার মাটিতে স্বর্ণ ও রূপার পরিমাণ স্থলভাগের অনেক খনির চেয়ে অনেক বেশি। কিছু নমুনায় প্রতি টন আকরিকে সর্বোচ্চ ১৫.৪ গ্রাম স্বর্ণ এবং ১,২৭১ গ্রাম রূপা পাওয়া গেছে।

এই ভাণ্ডারে তামা ও দস্তার মতো ধাতুর পাশাপাশি প্রচুর পলিমেটালিক সালফাইডও রয়েছে, যা বিশ্বমানের সমুদ্রগর্ভস্থ খনিজ আমানতের সমতুল্য বলে মনে করা হচ্ছে। চরম পরিবেশের চারপাশে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

তবে গভীর সমুদ্রের অত্যধিক চাপ ও জটিল পরিস্থিতির কারণে এই সম্পদ এখনই উত্তোলন সম্ভব নয় বলে জানিয়েছেন গবেষকরা।

সূত্র: গ্লোবাল টাইমস

চীন স্বর্ণ

আপনার মতামত লিখুন

চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন
0:00 0:00
1.0x
জনতার প্রেস

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


চীনের বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চীনের একদল গবেষক পশ্চিম প্রশান্ত মহাসাগরে বিশাল এক খনিজ ভান্ডারের সন্ধান পেয়েছেন। দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়া একটি এলাকায় ‘সিয়াংইয়াংহং ১০’ নামের গবেষণা জাহাজ থেকে ১৮ দিনের অভিযান চালিয়ে এই আবিষ্কার হয়। গবেষকরা ডুবোযান ব্যবহার করে ৭০০ থেকে ১,৫০০ মিটার গভীরে নতুন এই খনিজ ক্ষেত্রটি শনাক্ত করেন।

হাইড্রোথার্মাল ভেন্ট বা উত্তপ্ত সামুদ্রিক জলউৎস থেকে সংগ্রহ করা আকরিক নমুনার প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এখানকার মাটিতে স্বর্ণ ও রূপার পরিমাণ স্থলভাগের অনেক খনির চেয়ে অনেক বেশি। কিছু নমুনায় প্রতি টন আকরিকে সর্বোচ্চ ১৫.৪ গ্রাম স্বর্ণ এবং ১,২৭১ গ্রাম রূপা পাওয়া গেছে।

এই ভাণ্ডারে তামা ও দস্তার মতো ধাতুর পাশাপাশি প্রচুর পলিমেটালিক সালফাইডও রয়েছে, যা বিশ্বমানের সমুদ্রগর্ভস্থ খনিজ আমানতের সমতুল্য বলে মনে করা হচ্ছে। চরম পরিবেশের চারপাশে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

তবে গভীর সমুদ্রের অত্যধিক চাপ ও জটিল পরিস্থিতির কারণে এই সম্পদ এখনই উত্তোলন সম্ভব নয় বলে জানিয়েছেন গবেষকরা।

সূত্র: গ্লোবাল টাইমস


জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস