জনতার প্রেস

মূল পাতা

আন্তর্জাতিক

২২ বছর আগে সংরক্ষিত ভ্রূণ থেকে ৫৪ বছর বয়সে মা

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
২২ বছর আগে সংরক্ষিত ভ্রূণ থেকে ৫৪ বছর বয়সে মা
৫৪ বছর বয়সে কন্যা ২২ বছর সংরক্ষিত ভ্রূণ থেকে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ক্রিস্টিনা। সংগৃহীত

একমাত্র সন্তানকে হারানোর পর ২২ বছর আগে সংরক্ষণ করা ভ্রূণ ব্যবহার করে আবার মা হয়েছেন গ্রিসের ৫৪ বছর বয়সী ক্রিস্টিনা রাপ্তি-তজেলেপি। গত বুধবার (৯ সেপ্টেম্বর) এথেন্সের একটি হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

ক্রিস্টিনা ও তার স্বামী কনস্টান্টিনোসের ২১ বছর বয়সী ছেলে জর্জোস গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান। সন্তান হারানোর শোক থেকেই নতুন করে পরিবার গড়ার সিদ্ধান্ত নেন তারা। জর্জোসও আইভিএফ পদ্ধতিতে জন্মেছিলেন।

তবে নতুন করে সন্তান নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে দম্পতির হাতে সময় ছিল খুব কম। গ্রিসে আইভিএফের ক্ষেত্রে নারীদের সর্বোচ্চ বয়সসীমা ৫৪ বছর। চিকিৎসকদের তত্ত্বাবধানে মাত্র আড়াই মাসের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন ক্রিস্টিনা।

গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিন সংরক্ষিত ভ্রূণগুলোর একটি ক্রিস্টিনার জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। সফলভাবে গর্ভধারণের পর গত বুধবার তিনি কন্যাসন্তান জর্জিয়ার জন্ম দেন। জন্মের সময় শিশুটির ওজন ছিল ৩ দশমিক ৪৯ কেজি।

চিকিৎসক কনস্টান্টিনোস প্যান্টোস জানান, দম্পতির আরও নয়টি ভ্রূণ সংরক্ষিত রয়েছে। ভবিষ্যতে আরেকটি সন্তান নেওয়ার ইচ্ছা থাকলেও গ্রিসের প্রচলিত আইনি বিধিনিষেধের কারণে এখন আর সে সুযোগ নেই।

সন্তান জন্মের পর ক্রিস্টিনা বলেন, নতুন করে জীবন শুরু করতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিবারের জীবনে একটি অধ্যায় হারানোর পর জর্জিয়ার আগমন তাদের ঘরে আবারও আনন্দ ফিরিয়েছে।

ঘটনাটি সামনে আসার পর গ্রিসে আইভিএফের বয়সসীমা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্রিস্টিনার ৬০ বছর বয়সী স্বামী কনস্টান্টিনোস এই বয়সসীমা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

তবে দীর্ঘদিন সংরক্ষিত ভ্রূণ থেকে সন্তান জন্মের ক্ষেত্রে এটি সবচেয়ে দীর্ঘ সময়ের নজির নয়। যুক্তরাষ্ট্রের ওহাইওতে ২০২৫ সালে প্রায় ৩১ বছর সংরক্ষিত একটি ভ্রূণ থেকে শিশুর জন্ম হয়েছিল।

সন্তান

আপনার মতামত লিখুন

২২ বছর আগে সংরক্ষিত ভ্রূণ থেকে ৫৪ বছর বয়সে মা
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

২২ বছর আগে সংরক্ষিত ভ্রূণ থেকে ৫৪ বছর বয়সে মা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

একমাত্র সন্তানকে হারানোর পর ২২ বছর আগে সংরক্ষণ করা ভ্রূণ ব্যবহার করে আবার মা হয়েছেন গ্রিসের ৫৪ বছর বয়সী ক্রিস্টিনা রাপ্তি-তজেলেপি। গত বুধবার (৯ সেপ্টেম্বর) এথেন্সের একটি হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

ক্রিস্টিনা ও তার স্বামী কনস্টান্টিনোসের ২১ বছর বয়সী ছেলে জর্জোস গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান। সন্তান হারানোর শোক থেকেই নতুন করে পরিবার গড়ার সিদ্ধান্ত নেন তারা। জর্জোসও আইভিএফ পদ্ধতিতে জন্মেছিলেন।

তবে নতুন করে সন্তান নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে দম্পতির হাতে সময় ছিল খুব কম। গ্রিসে আইভিএফের ক্ষেত্রে নারীদের সর্বোচ্চ বয়সসীমা ৫৪ বছর। চিকিৎসকদের তত্ত্বাবধানে মাত্র আড়াই মাসের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন ক্রিস্টিনা।

গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিন সংরক্ষিত ভ্রূণগুলোর একটি ক্রিস্টিনার জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। সফলভাবে গর্ভধারণের পর গত বুধবার তিনি কন্যাসন্তান জর্জিয়ার জন্ম দেন। জন্মের সময় শিশুটির ওজন ছিল ৩ দশমিক ৪৯ কেজি।

চিকিৎসক কনস্টান্টিনোস প্যান্টোস জানান, দম্পতির আরও নয়টি ভ্রূণ সংরক্ষিত রয়েছে। ভবিষ্যতে আরেকটি সন্তান নেওয়ার ইচ্ছা থাকলেও গ্রিসের প্রচলিত আইনি বিধিনিষেধের কারণে এখন আর সে সুযোগ নেই।

সন্তান জন্মের পর ক্রিস্টিনা বলেন, নতুন করে জীবন শুরু করতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিবারের জীবনে একটি অধ্যায় হারানোর পর জর্জিয়ার আগমন তাদের ঘরে আবারও আনন্দ ফিরিয়েছে।

ঘটনাটি সামনে আসার পর গ্রিসে আইভিএফের বয়সসীমা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ক্রিস্টিনার ৬০ বছর বয়সী স্বামী কনস্টান্টিনোস এই বয়সসীমা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

তবে দীর্ঘদিন সংরক্ষিত ভ্রূণ থেকে সন্তান জন্মের ক্ষেত্রে এটি সবচেয়ে দীর্ঘ সময়ের নজির নয়। যুক্তরাষ্ট্রের ওহাইওতে ২০২৫ সালে প্রায় ৩১ বছর সংরক্ষিত একটি ভ্রূণ থেকে শিশুর জন্ম হয়েছিল।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস