জনতার প্রেস

মূল পাতা

জাতীয়

কলকাতায় আনন্দবাজার পত্রিকার কার্যালয়ের সামনে বিক্ষোভ

কলকাতায় আনন্দবাজার পত্রিকার কার্যালয়ের সামনে বিক্ষোভ
জনতার প্রেস

কলকাতার চাঁদনী চক এলাকার প্রফুল্ল সরকার স্ট্রিটে আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন একদল হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থক। মঙ্গলবার দুপুরে তারা পত্রিকা ভবনের মূল ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দেন এবং প্রবেশদ্বারের পাশের দুটি থামে গেরুয়া রং লাগিয়ে দেন।

বিক্ষোভকারীরা ভবনের মূল ফটকের ওপর গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে অবস্থান নেন। পরে ‘আনন্দবাজার হায় হায়’ স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষের পর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামে ‘গেরুয়া গুন্ডামি’ শব্দটি ব্যবহার করা হয়। ওই শব্দচয়নের সমালোচনা করে পত্রিকাটিকে শিরোনাম প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছিল।

এর আগে ‘হিন্দু জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের করে।

বিক্ষোভকারীদের দাবি, আনন্দবাজার পত্রিকা সরকারের বা মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে পারে, তবে গেরুয়া রংকে অসম্মান করার অধিকার কারও নেই। তারা জানান, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হয়েছে, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

তবে বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, দলের পক্ষ থেকে এ ধরনের কোনো বিক্ষোভের ডাক দেওয়া হয়নি।

ঘটনার পর আনন্দবাজার পত্রিকার সম্পাদক ঈশানী দত্ত রায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন। ছবিটির ক্যাপশনে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙ্‌ক্তি ‘উচ্চ যেথা শির’ লিখেন তিনি। এতে গেরুয়া রং লাগানো স্থানটি পুনরায় সাদা রঙে ফিরিয়ে আনার চিত্র দেখা যায়।

কলকাতা বিক্ষোভ

আপনার মতামত লিখুন

কলকাতায় আনন্দবাজার পত্রিকার কার্যালয়ের সামনে বিক্ষোভ
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কলকাতায় আনন্দবাজার পত্রিকার কার্যালয়ের সামনে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কলকাতার চাঁদনী চক এলাকার প্রফুল্ল সরকার স্ট্রিটে আনন্দবাজার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন একদল হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থক। মঙ্গলবার দুপুরে তারা পত্রিকা ভবনের মূল ফটকের সামনে জড়ো হয়ে স্লোগান দেন এবং প্রবেশদ্বারের পাশের দুটি থামে গেরুয়া রং লাগিয়ে দেন।

বিক্ষোভকারীরা ভবনের মূল ফটকের ওপর গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে অবস্থান নেন। পরে ‘আনন্দবাজার হায় হায়’ স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষের পর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনামে ‘গেরুয়া গুন্ডামি’ শব্দটি ব্যবহার করা হয়। ওই শব্দচয়নের সমালোচনা করে পত্রিকাটিকে শিরোনাম প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছিল।

এর আগে ‘হিন্দু জাগরণ মঞ্চ’ নামে একটি সংগঠন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে বউবাজার থানায় এফআইআর দায়ের করে।

বিক্ষোভকারীদের দাবি, আনন্দবাজার পত্রিকা সরকারের বা মুখ্যমন্ত্রীর সমালোচনা করতে পারে, তবে গেরুয়া রংকে অসম্মান করার অধিকার কারও নেই। তারা জানান, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হয়েছে, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

তবে বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে, দলের পক্ষ থেকে এ ধরনের কোনো বিক্ষোভের ডাক দেওয়া হয়নি।

ঘটনার পর আনন্দবাজার পত্রিকার সম্পাদক ঈশানী দত্ত রায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন। ছবিটির ক্যাপশনে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙ্‌ক্তি ‘উচ্চ যেথা শির’ লিখেন তিনি। এতে গেরুয়া রং লাগানো স্থানটি পুনরায় সাদা রঙে ফিরিয়ে আনার চিত্র দেখা যায়।

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস