তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গঠিত নতুন আঞ্চলিক প্রতিরক্ষা জোটের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক আগামীকাল সোমবার (৩১ আগস্ট) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানদের অংশ নেওয়ার কথা রয়েছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, চলতি আগস্টে স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’র আওতায় এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গত ৭ আগস্ট স্বাক্ষরিত ওই চুক্তির মাধ্যমে সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও যুক্তরাষ্ট্রের মিত্র তিন দেশ প্রতিরক্ষা সহযোগিতার নতুন কাঠামোয় একত্রিত হয়েছে।
ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাত নিয়ে তিন দেশই উদ্বিগ্ন। বিশেষ করে উপসাগরীয় তেল রপ্তানিকারক দেশগুলোতে সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
সম্মিলিত প্রতিরোধের অঙ্গীকার
চুক্তির মূল লক্ষ্য হলো যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে তিন দেশের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটি দেশের ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই ধারাটি ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা নিশ্চয়তার ৫ নম্বর অনুচ্ছেদের সঙ্গে তুলনীয়।
ইস্তাম্বুলের বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, জোটের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, তিন দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার এবং প্রতিরক্ষা শিল্পে যৌথ উৎপাদন ও সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে।
জোট সম্প্রসারণের সম্ভাবনা
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র হলেও ইরানকে ঘিরে সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে ইসরায়েল ও ইরানের মধ্যকার সামরিক উত্তেজনা নিয়ে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের দৃষ্টিভঙ্গিতে কিছুটা মিল রয়েছে।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের ছয় মাস পরও কূটনৈতিক অগ্রগতির বিষয়টি অনিশ্চিত রয়েছে। একই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়িয়েছে। মার্কিন প্রশাসন এই পদক্ষেপকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে অভিহিত করেছে।
ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্ক ইতোমধ্যে জানিয়েছে, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে গঠিত এই প্রতিরক্ষা সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারিত হতে পারে। মিসরকেও সম্ভাব্য সদস্য হিসেবে বিবেচনা করার কথা জানিয়েছে আঙ্কারা।
তবে তুরস্কের কর্মকর্তারা বলছেন, নতুন এই প্রতিরক্ষা চুক্তি কোনো বিদ্যমান সামরিক জোটের বিকল্প হিসেবে গঠিত হয়নি।
সূত্র: রয়টার্স

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন