জনতার প্রেস

মূল পাতা

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

নেপালে ভয়াবহ বন্যার পর এখনো নিখোঁজ থাকা অস্ট্রেলীয় নাগরিকদের খুঁজে বের করা অত্যন্ত ‘কঠিন বা ‘দুরূহ’ হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

শুক্রবার (২৮ আগস্ট) অস্ট্রেলিয়ার টুডে শো-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বন্যার পর পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া অস্ট্রেলীয় নাগরিকের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ‘এই দুর্যোগে অনেক মানুষ নিহত হয়েছেন এবং অনেকেই নিখোঁজ রয়েছেন। দুর্যোগের ভয়াবহতা ও ব্যাপকতা সত্যিই অত্যন্ত ভয়াবহ।’

তিনি জানান, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ২০ জন কর্মকর্তা বর্তমানে নেপালে অবস্থান করছেন।

আগামী কয়েক দিনে সেখানে আরো সহায়তা ও জনবল পাঠানো হবে।

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা হিসেবে অস্ট্রেলিয়া ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৩৬ লাখ মার্কিন ডলার) দেয়ার ঘোষণা দিয়েছে।

সূত্র : বাসস

বন্যা নেপাল নিখোঁজ অস্ট্রেলিয়া

আপনার মতামত লিখুন

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং
0:00 0:00
1.0x
জনতার প্রেস

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

নেপালে ভয়াবহ বন্যার পর এখনো নিখোঁজ থাকা অস্ট্রেলীয় নাগরিকদের খুঁজে বের করা অত্যন্ত ‘কঠিন বা ‘দুরূহ’ হয়ে পড়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

শুক্রবার (২৮ আগস্ট) অস্ট্রেলিয়ার টুডে শো-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বন্যার পর পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া অস্ট্রেলীয় নাগরিকের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ‘এই দুর্যোগে অনেক মানুষ নিহত হয়েছেন এবং অনেকেই নিখোঁজ রয়েছেন। দুর্যোগের ভয়াবহতা ও ব্যাপকতা সত্যিই অত্যন্ত ভয়াবহ।’

তিনি জানান, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় ২০ জন কর্মকর্তা বর্তমানে নেপালে অবস্থান করছেন।

আগামী কয়েক দিনে সেখানে আরো সহায়তা ও জনবল পাঠানো হবে।

নেপালে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও মানবিক সহায়তা হিসেবে অস্ট্রেলিয়া ৫০ লাখ অস্ট্রেলীয় ডলার (প্রায় ৩৬ লাখ মার্কিন ডলার) দেয়ার ঘোষণা দিয়েছে।

সূত্র : বাসস

জনতার প্রেস

সম্পাদক ও প্রকাশক
মোঃ আরেফিন ইসলাম 
নির্বাহী সম্পাদক
আবুল কালাম আজাদ
বার্তা সম্পাদক
মুক্তা আক্তার

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত জনতার প্রেস