ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভোলা জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির আহ্বায়ক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা ভোলাবাসী’-এর আহ্বায়ক গোলাম নবী আলমগীর।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ভোলা জেলা পরিষদ প্রশাসক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। একই সঙ্গে তিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে ভোলাবাসীর দীর্ঘদিনের বিভিন্ন মৌলিক সমস্যা ও সার্বিক উন্নয়নমূলক বিষয়াদি রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। গোলাম নবী আলমগীর ভোলার জনকল্যাণে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য:
বৈঠক শেষে গোলাম নবী আলমগীর জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ভোলার সার্বিক পরিস্থিতি ও সমস্যাগুলোর কথা শুনেছেন। তিনি এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন